Wednesday, June 24, 2026

দুরন্ত লড়াই করেও এশিয়া কাপে পাকিস্তানের কাছে ১৩ রানে হারল ভারতীয় দল

Date:

Share post:

মহিলাদের এশিয়া কাপে পর পর তিন ম্যাচ জেতার পরে চতুর্থ ম্যাচে হারের মুখ দেখল ভারতীয় দল। শুক্রবার পাকিস্তানের কাছে ১৩ রানে হারল ভারতের প্রমিলা ব্রিগেড। ফিল্ডিং করার সময় অসুস্থ হয়ে মাঠ ছেড়ে উঠে যাওয়ার পরেও ব্যাট করতে নেমে একের পর এক বড় শটে ভারতকে লড়াইয়ে রেখেছিলেন রিচা ঘোষ।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন নিদা দার। ভারতের হয়ে তিন উইকেট নেন দীপ্তি শর্মা। দুই উইকেট নেন পুজা বস্ত্রকার। একটি উইকেট নেন রেনুকা সিং।

জবাবে ব‍্যাট করতে নেমে ১২৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে লড়াই চালান রিচা ঘোষ। ২৬ রান করেন তিনি। দয়ালান হেমালতা করেন ২০ রান।

আরও পড়ুন:কাতার বিশ্বকাপের সময় বন্ধ থাকবে সে দেশের সরকারি দফতর, বন্ধ রাখা হবে সমস্ত বিদ‍্যালয়ও

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...