Wednesday, June 24, 2026

“শি জিনপিং-এর ভয়ে তটস্থ মোদি?” রাষ্ট্রপুঞ্জে চিনের বিরুদ্ধে ভোট না দেওয়ায় কড়া আক্রমণে ওয়েইসি

Date:

Share post:

উইঘুর মুসলিমদের((Muslim) ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় চিনের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব পেশ করেছিল একাধিক দেশ। তবে এই ঘটনায় ভোট দান থেকে থেকেছে ভারত। যার জেরেই এবার মোদি সরকারকে(Modi government) কড়া আক্রমণে নামলো মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি(Asduddin Owaisi) ও কংগ্রেস। সরাসরি ওয়েসির প্রশ্ন তাহলে কি শি জিনপিং-এর ভয়ে তটস্থ নরেন্দ্র মোদি(Narendra Modi)?

শুক্রবার এই ইস্যুতে মোদি সরকারকে তোপ দেখে টুইট করেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। টুইটে তিনি লেখেন, “উইঘুর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জে চিনের বিরুদ্ধে ভারতের ভোট না দেওয়ার সিদ্ধান্তের কারণটি কি প্রধানমন্ত্রী মোদি সাহেব ব্যাখ্যা করবেন? তিনি কি শি জিংপিংয়ের বিরোধিতা করতে এতই ভয় পান, যার সাথে তিনি ১৮ বার দেখা করেছেন, ভারত কি সত্যের পক্ষে কথা বলতে পারে না?” পাশাপাশি কংগ্রেস নেতা মনিশ তিওয়ারি বলেন, বিজেপি সরকার সংসদের চিনের ইস্যুতে কোনরকম আলোচনা থেকে পালিয়ে বেড়ায়। এবারও সেই একই অংকে আন্তর্জাতিক মঞ্চেও সরকার নিজেদের আলাদা করে নিল।

এ বিষয়ে কংগ্রেস মুখপাত্র শমা মহম্মদ বলেন, “চিনে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে ভারত ভোটদান থেকে বিরত থেকেছে রাষ্ট্রপুঞ্জে। আমাদের জমি চুরির জন্য চিনকে দায়ী করা তো দূরের কথা, প্রধানমন্ত্রী মোদি চিনের মানবাধিকার লঙ্ঘনের জন্য নিন্দাও করতে পারেন না। নরেন্দ্র মোদি কেন চিনকে এত ভয় পান?”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...