Saturday, May 30, 2026

ক্রেন নয়, দৃশ্য দূষণ আটকাতে প্রতিমা বিসর্জনে গঙ্গার ঘাটে থাকবেন ভাসান কুলিরা

Date:

Share post:

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে গঙ্গা দূষণ নিয়ে সতর্ক প্রশাসন। সতর্ক কলকাতা পুরসভা। তাই এখন প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে সেগুলি আর জলে ফেলে রাখা হয় না। প্রতিমা জলে পড়ার সঙ্গে সঙ্গে সেই কাঠামো ক্রেন দিয়ে তুলে নেওয়া হয়। তবে ক্রেন দিয়ে প্রতিমা তুলতে সময় যেমন লাগছে, ঠিক একইভাবে হচ্ছে দৃশ‌্য দূষণ। তাই আগামী বছর থেকে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্রতিমা নিরঞ্জনের কাজে ভাসান কুলি রাখা হবে। বিসর্জন দেওয়া মাত্রই প্রশিক্ষণপ্রাপ্ত ভাসান কুলিরা জল থেকে দ্রুত প্রতিমা তুলে আনবেন।

প্রসঙ্গত, শহরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪ হাজার পুজো হয়। এরমধ্যে বারোয়ারি পুজোর সংখ‌্যা প্রায় ২৭৫৭টি। শনিবার পর্যন্ত বিসর্জন চলবে। কলকাতা পুরসভার তত্ত্বাবধানে গঙ্গার ১৬টি ঘাটে বিসর্জনপালা চলছে।

দূষণ ঠেকাতে কলকাতা পুরসভার তরফে কৃত্রিম জলাশয়ে বির্সজনের ব‌্যবস্থা করা হয়েছে। কিন্তু সেখানে বির্সজনের সংখ‌্যা খুবই কম। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “কৃত্রিম জলাশয়ের ব‌্যবস্থা করা হয়েছে। তবুও গঙ্গায় বির্সজনের সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে রয়েছে। তাই মানুষ ঘাটে আসছেন।”

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...