Saturday, May 30, 2026

অনলাইন গেম খেলা চলাকালীন বচসা! বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্ধার ভারতীয় বংশোদ্ভুত ছাত্রের দেহ

Date:

Share post:

ভিডিও গেম (Online Video Game) খেলা চলাকালীন রুমমেটের (Roommate) সঙ্গে বচসার জের। আর তার জেরেই প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভুত এক ছাত্রের (Indian Origin Student)। আমেরিকার ইন্ডিয়ানার পার্দু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (Purdue University Campus) এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। মৃত ভারতীয় ছাত্রের নাম বরুণ মণীশ ছেদা (Varun Manish Cheeda)। বছর কুড়ির মণীশ পার্দু বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সের (Data Science) ছাত্র ছিলেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে ইন্ডিয়ানা পুলিশ (Indiana Police)। পুলিশ সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে নিজের ঘরে বসে অনলাইনে ভিডিও গেম খেলছিলেন ভারতীয় বংশোদ্ভূত ওই ছাত্র। সেইসময় ঘরে ঢোকে জি মিন নামে কোরিয়ান (Korean) ওই ছাত্রটি। তারপরই গেম খেলা নিয়ে কিছুক্ষণ বাদানুবাদও হয়। এরপরই আচমকা বরুণের উপর হামলা চালায় অভিযুক্ত। রাত প্রায় ১ টা নাগাদ নিজেই পুলিশকে ফোন করে তাঁর সমস্ত অপরাধ স্বীকার করে নেয় অভিযুক্ত। তারপরই জি মিনকে গ্রেফতার করে পুলিশ। তবে এই হত্যার পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইন্ডিয়ানার পুলিশ প্রধান জানিয়েছেন, কোনওরকম প্ররোচনা ছাড়াই বরুণের উপর এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বন্ধুদের সঙ্গে অনলাইন গেম খেলতে খেলতে কথাবার্তায় ব্যস্ত ছিলেন বরুণ। এমনটাই জানিয়েছেন তাঁর এক সহপাঠী। তাঁরা বরুণের চিৎকার শুনতে পান। তবে ঠিক কী হয়েছে, তা বুঝে উঠতে পারছেন না কেউই। পরের দিন ঘুম থেকে উঠে বরুণের মৃত্যুসংবাদ পান তাঁরা। এনবিসির (National Broadcasting Company) রিপোর্ট অনুসারে, মৃত ছাত্রের শরীরে একাধিকবার ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। এটি খু*নের ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। তবে এমন ঘটনা সত্যিই দুঃখজনক। এই ধরনের ঘটনা ক্যাম্পাসে ঘটতে পারে তা ভাবা যাচ্ছে না। পড়ুয়াদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করা এটাই আমাদের কাছে সবথেকে আগে।

 

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...