Wednesday, June 24, 2026

কলকাতা পুলিশের তৎপরতা, অ্যাপ ক্যাবে হারানো মোবাইল ফিরে পেলেন কেরালার মনোজ

Date:

Share post:

কলকাতার দুর্গাপুজো পেয়েছে ইউনেস্কোর (Unesco) হেরিটেজের তকমা। এমনিতেই এই উৎসবে সামিল হন সারা দেশের মানুষ। এবার তার সংখ্যাটা বেশ বেড়েছে। আশপাশের রাজ্য তো বটেই, সুদূর কেরালা (Kerala) থেকেও দর্শনার্থীরা এসেছেন রাজ্যে। তেমনই কেরালার ত্রিশূর জেলা থেকে সপরিবারে কলকাতায় এসেছেন মনোজ। কিন্তু বিপত্তি। অ্যাপ ক্যাবে (Cab) মোবাইল ভুলে যান তিনি। কিন্তু কলকাতা পুলিশের (Kolkata Police) সহায়তায় দ্রুতই ফিরে পান সেটি। আপ্লুত কেরলবাসী পরিবারটি।

বৃহস্পতিবার, দুপুর ২.২০ নাগাদ চারু মার্কেট থানায় উপস্থিত হন মনোজ। জানান, এলগিন রোডের নেতাজি ভবনের কাছে অ্যাপ ক্যাব থেকে নামার সময় নিজের মোবাইল গাড়িতে ফেলে এসেছেন। খেয়াল পরার পড়ে ক্যাবের সন্ধান করেও পাননি। নিজের মোবাইলে কল করে জানতে পারেন সেটি সুইচট অফ। অচেনা শহরে দিশাহারা মনোজ সপরিবারেই চারু মার্কেট থানায় হাজির হন।

অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ কাজ শুরু করেন চারু মার্কেট থানার ওসি সুভাষ অধিকারী। তাঁর নির্দেশে মোবাইলের সন্ধানে ডিউটি অফিসার সার্জেন্ট শুভদীপ মুখোপাধ্যায় বেশ কিছুক্ষণ খোঁজখবর চালিয়ে অবশেষে পান ক্যাবের চালক সুরজ চৌধুরীকে। কিন্তু প্রথমে গাড়িতে মোবাইল থাকার কথা অস্বীকার করেন সুরজ। পরে অবশ্য তিনি বলেন, ম্যাটের তলায় মোবাইল ফোন পাওয়া গিয়েছে। অবিলম্বে সেটি থানায় জমা দিয়ে যেতে বলা হয় তাঁকে। আইনি প্রক্রিয়ার পরে মোবাইল তুলে দেওয়া হয়েছে মনোজের হাতে। কলকাতা পুলিশের কর্মদক্ষতায় অপ্লুত কেরালার পরিবারটি। অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন কলকাতা পুলিশকে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...