Wednesday, June 24, 2026

বিজেপি লাফালাফি করলেও আসন দু’অঙ্কের ঘরে পৌঁছবে না! রোড শো থেকে আত্মপ্রত্যয়ী সুদীপ

Date:

Share post:

সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর মানুষের অসীম বিশ্বাস এবং তৃণমূলের (TMC) উপর অগাধ আস্থা বেড়েই চলেছে। আর সেকারণেই লোকসভা ভোটের আবহে দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা ডেইলি প্যাসেঞ্জারি করলেও তাতে লাভের লাভ কিছুই হবে না। বুধবার আন্তর্জাতিক শ্রম দিবসে (International Workers’ Day) নির্বাচনী প্রচারে বেরিয়ে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। এদিন তিনি স্পষ্ট করে দেন বিজেপি যতই লাফালাফি করুক তাঁদের আসন দুই অঙ্কে পৌঁছবে না।

তবে এখানেই শেষ নয় এদিন সুদীপ মনে করিয়ে দেন তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভার দলীয় নেতা তথা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম দলের নেতা। দেশের রাজনীতিকে দিল্লিতে থাকার কারণে যত কাছ থেকে দেখা সম্ভব হয় সকলের তা দেখার সুযোগ হয় না । আর সেকারণেই আমি দেখতে এবং বুঝতে পারি কীভাবে একটি রাজনৈতিক দল একটি রাজ্যের অর্থনৈতিক দিক অবরোধ করে লাগাতার হেনস্থা করছে‌। এদিন মে দিবস উপলক্ষে রোদের তাপ উপেক্ষা করেই সকাল সকাল প্রচারে নামেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচার চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থী জানান, কেন্দ্রের মোদি সরকারের লাগাতার বঞ্চনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ফারাক মানুষের সামনে তুলে ধরছেন তিনি।


পাশাপাশি তিনি মনে করিয়ে দেন বিজেপির ১০ বছরের অন্যায়কাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যই তাঁর প্রচারের প্রধান অস্ত্র। অন্যদিকে এদিন নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী সুদীপ বলেন, আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি তখন আমার লক্ষ্য থাকে গতবারের থেকে কিভাবে ভোটের ব্যবধান বাড়ান যায় সেদিকে। তিনি আরও বলেন আমার বিরুদ্ধে কে প্রার্থী আছেন আমি এখনও সেবিষয়ে খবর রাখি না। এদিন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে এই বিশাল রোড শোয়ের আয়োজন করা হয়। এদিন মৌলালি থেকে মিছিল শুরু হয়ে পুরো উত্তর কলকাতা মিছিল প্রদক্ষিণ করবে বলে খবর। এদিনের প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচার সারতে দেখা যায় আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ শ্রমিক সংগঠনের নেতা কর্মীদের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...