Tuesday, April 7, 2026

দশমীতে বান্ধবীর বাড়ি থেকে নিখোঁজ, মগরাহাটে উদ্ধার হরিদেবপুরের যুবকের দেহ

Date:

Share post:

দশমীর দিন থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে হরিদেবপুরের যুবকের নিথর দেহ পাওয়া গেল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থেকে। বান্ধবীর বাড়িতে গিয়ে খুন? এমনি অভিযোগ করা হচ্ছে মৃত অয়ন মণ্ডলের পরিবারের লোকেরা।

জানা গিয়েছে, হরিদেবপুরের কেওড়াপুকুর এলাকার বাসিন্দা অয়ন মন্ডল দশমীর দিন বান্ধবীর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান। বন্ধুদের দাবি, বাড়িতে তখন একাই ছিলেন বান্ধবী। এরপরই আচমকা তরুণীর বাবা-মা বাড়িতে চলে আসেন। নিজেকে আড়াল করতে বাড়ির ছাদে চলে যান অয়ন।

ওইদিনই এক বন্ধুকে ফোন করেন অয়ন। সে জানায় বান্ধবীর বাবা-মা বেধড়ক মারধর করছেন। এরপর বন্ধুরা বান্ধবীর বাড়িতে যায়। কিন্তু অয়ন তখন সেখানে ছিল না বলেই দাবি বন্ধুদের। অয়নের মোবাইল ফোনও তারপর থেকে বন্ধ ছিল।

এরপর হরিদেবপুর থানায় ছেলের নামে নিখোঁজ ডায়েরি করে অয়নের পরিবারের লোকেরা। ওই যুবকের বন্ধুদের সঙ্গে কথা বলে পুলিশ। এমনকী, থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয় বান্ধবী ও তাঁর বাবাকেও।

এরপর বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে মাগুরপুকুর পুলিশ ক্যাম্পের মাঠে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। তখন তাঁর পরিচয় জানা যায়নি। যুবক নিখোঁজ হওয়ার ঘটনাটি জানাজানি হওয়ার পর হরিদেবপুর থানা খবর আসে। এরপর মগরাহাটে গিয়ে দেহ শনাক্ত করেন মৃতের পরিবারের লোকেরা। পুলিশ সূ্ত্রে খবর, মৃতের শরীরের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কী কারণে মৃত্যু? নেপথ্যে কারা? তদন্তে নেমেছে মগরাহাট থানার পুলিশ।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...