Wednesday, June 24, 2026

মুরারিপুকুরে ইমারতী ব্যবসায়ীর রহস্যমৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

মানিকতলার (Maniktala) মুরারিপুকুরে ইমারতী ব্যবসায়ীর রহস্যমৃ*ত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল।বাড়ির কাছে বন্ধ বরফ কল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ীর মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশীরা ১০০ ডায়ালে ফোন করলে মানিকতলা থানার পুলিশ (Police) এসে আরজিকর হাসপাতালে (Hospital) নিয়ে গেলে তাঁকে মৃ*ত ঘোষণা করেন চিকিত্‍সকরা।

স্বামীকে খু*নের অভিযোগ করেছেন ব্যবসায়ীর স্ত্রী। প্রতিবেশীদের দাবি, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি বাঁচাও, বাঁচাও বলে চিত্‍কার করছিলেন। তা শুনেই তাঁরা পুলিশে খবর দেন।মৃত্যুর কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। ইমারতি দ্রব্য সরবরাহকারী ওই ব্যবসায়ীকে কি সিন্ডিকেট বিবাদের জেরে খুন করা হয়েছে? সেই প্রশ্নও উঠেছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম অমিত রায়, বয়স ৪০ এর কাছাকাছি। জামাকাপড়ের সঙ্গে ইমারতী সামগ্রীর ব্যবসা ছিল তাঁর।পরিবারের এক সদস্য জানিয়েছেন, ‘এটা খু*ন বলেই মনে হচ্ছে, কারণ ও আত্মহত্যা করার ছেলে নয়। মাথার যেখানে আঘাত লেগেছে তা দেখে মনে হচ্ছে, এটা চক্রান্ত করে খুন। ওঁর কারোর সঙ্গে শত্রুতা ছিল কিনা বলতে পারব না। তবে ওঁর শত্রু থাকার কথা নয়। একটু তদন্ত করুন, পরিকল্পিতভাবেই খু*ন করা হয়েছে ওকে’।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...