Thursday, June 4, 2026

মুম্বাইয়ে উদ্ধার ১২০ কোটির মাদক, ধৃত এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট

Date:

Share post:

মুম্বাইয়ের (Mumbai) একটি গোডাউন (Godown) থেকে ৬০ কেজি মাদক বাজেয়াপ্ত (Drugs Seized) করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau)। মেফোড্রোন (Mephedrone) নামে ওই বিপুল পরিমাণ মাদকের আন্তর্জাতিক বাজার দর (Market Price) প্রায় ১২০ কোটি টাকা। ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। তাঁদের মধ্যে একজন এয়ার ইন্ডিয়ার (Air India) প্রাক্তন পাইলট (Former Pilot) বলে এনসিবি সূত্রে খবর।

শুক্রবার এনসিবির এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, ধৃত প্রাক্তন পাইলটের নাম সোহেল গফ্ফর (Sohail Gaffar)। বছর কয়েক আগে আচমকাই চাকরি থেকে ইস্তফা (Resignation) দেন। ইস্তফাপত্রে তিনি লিখেছিলেন, শারীরিক ভাবে তিনি অসুস্থ। চিকিৎসা করাতে হবে। এনসিবির দাবি, এই মাদকচক্রের যোগ (Drugs Racket) বিশাল। আর সেকারণেই ৩ জনকে গ্রেফতার করে রহস্যের কিনারা করতে চাইছেন আধিকারিকরা।

অন্যদিকে, গত ৩ অক্টোবর গুজরাটের জামনগরে এনসিবি’র দিল্লির সদর দফতর ও মুম্বাই অফিসের আধিকারিকরা যৌথ অভিযান চালায়৷ নৌসেনার গুপ্তচর বিভাগের তরফে পাওয়া খবরের ভিত্তিতে সেই অভিযান চালানো হয়৷ সেখান থেকে ১০ কেজি মেফেড্রোন মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল। গ্রেফতার করা হয় ৩ জনকে।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...