Tuesday, April 7, 2026

শনিবার চাকরিপ্রার্থীদের ধর্নায় না বসার নির্দেশ পুলিশের, সহযোগিতা করবেন: আশ্বাস আন্দোলনকারীদের

Date:

Share post:

শনিবার রেড রোডে বর্ণাঢ্য পুজো কার্নিভাল (Pujo Carnival)। সেই কারণে মেয়ো রোডে চাকরিপ্রার্থীদের ধর্নায় না বসার নির্দেশ দিয়েছে ময়দান থানার পুলিশ। এই নির্দেশ মেনে একদিনের জন্য ধর্না বন্ধ রাখার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার, রেড রোডে কার্নিভালে উপস্থিত থাকার কথা রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের বিচারপতি ও মন্ত্রিসভার সদস্যদের। ফলে, ওই অঞ্চল-সহ আশপাশের এলাকাতেও কড়া নিরাপত্তা থাকবে। নিরাপত্তাজনিত কারণে চাকরিপ্রার্থীদের ওইদিন ধর্নায় না বসার নির্দেশ দিয়েছে।

রেড রোডে দুর্গাপুজোর (Durga Pujo) কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে। ওই রাস্তায় অদূরেই ধর্নায় বসে রয়েছেন চাকরিপ্রার্থীরা। ওই এলাকাটি স্পর্শকাতর। শনিবার যথেষ্ট ভিড় হবে বলে মনে করছে পুলিশ। কার্নিভালে যোগ দেবে শতাধিক পুজো কমিটি। এমন হাইসিকিউরিটি জোন থাকায় নিরাপত্তার কারণেই আন্দোলনকারী শনিবার ধর্নায় না বসতে বলা হয়েছে।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...