Friday, April 3, 2026

অয়নকে খু*নের ঘটনায় বান্ধবী ও তাঁর মা-বাবা-ভাই-সহ গ্রেফতার ৭

Date:

Share post:

হরিদেবপুরে ২১ বছরের অয়ন মণ্ডলকে খু*নের ঘটনায় গ্রেফতার বান্ধবী ও তাঁর মা-বাবা-নাবালক ভাই-সহ ৭। ধৃতদের মধ্যে রয়েছে বান্ধবীর ভাইয়ের দুই বন্ধু ও এক গাড়িচালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পণ্যবাহী গাড়ি ভাড়া করে তরুণের দেহ লোপাটের চেষ্টা করে বান্ধবীর পরিবার। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মিনিডোর।

জানা গিয়েছে, অয়নের বান্ধবীর বাবা দীপক জানা ঘটনাস্থলে উপস্থিত হতেই ঘটনা অন্য মোড় নেয়। বাবার নির্দেশে অয়নের বান্ধবীর ভাই তার দুই বন্ধুকে ডেকে পাঠায়। তারাই দু’হাজার টাকার বিনিময়ে কুঁদঘাট থেকে একটি ‘ছোটো হাতি ভাড়া করে’।
ওই গাড়ির চালক কুঁদঘাট থেকে গাড়ি নিয়ে হরিদেবপুরে পৌঁছন। গাড়িতে মৃত দেহ তোলা হচ্ছে বুঝতে পেরে গাড়ির চালক তা নিয়ে যেতে অস্বীকার করেন। কিন্তু পরে আরও বেশি টাকার লোভে রাজি হয়ে যান বলে জানা গিয়েছে।

এর পরই অয়নের মৃতদেহ নিয়ে গিয়ে মগরাহাটের কাটপোলের কাছে করিমাবাদে ফেলে দেওয়া হয়। মগরাহাটের ওই জায়গা থেকেই পরে পুলিশ অয়নের মৃতদেহ উদ্ধার করে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...