Saturday, April 4, 2026

নিষিদ্ধ ঘোষণায় স্বমহিমায় PFI, প্রতিশোধ নিতে মথুরা-অযোধ্যায় বোমা মারার হুমকি

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের তরফে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইসলামিক মৌলবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা PFI কে। এর ঠিক পর এবার নিজেদের আসল রূপে ধরা দিল এই সংগঠন। প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছিল আগেই এবার সরাসরি অযোধ্যার রাম মন্দির ও মথুরার কৃষ্ণ জন্মভূমি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিল এক পিএফআই নেতা। শুধু তাই নয় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের রেডারে রয়েছে বলে দাবি করা হয়েছে।

মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক বিজয় উপাধ্যায়ের অভিযোগ, মহম্মদ সফি বিরজাধর নামের এক PFI নেতা তাঁকে খুনের হুমকি দিয়ে একটি চিঠি দিয়েছে। যাতে বলা আছে, PFI বিরোধী প্রচার বন্ধ না করলে মাথা থেকে তাঁর ধড় আলাদা করে নেওয়া হবে। ওই চিঠিতেই নাকি অযোধ্যা এবং মথুরাতে বোমা মারার হুমকিও দেওয়া হয়েছে। বিজেপি (BJP) নেতার অভিযোগ, PFI নেতা অযোধ্যার রাম মন্দির এবং এবং মথুরার কৃষ্ণ জন্মভূমিতে বোমা মারার পাশাপাশি একাধিক প্রথম সারির নেতাকেও খুন করার হুমকি দিয়েছে। যার মধ্যে রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনার পর ওই পিএফআই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, সদ্যই ইউএপিএ আইনের অধীনে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পিএফআই (PFI) সংগঠনকে। শুধু পিএফআই-ই নয়, এর সঙ্গে যুক্ত একাধিক সংগঠন যেমন সিএফআই, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল উইমেন্স ফ্রন্টকেও বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত সংগঠন বলে ঘোষণা করা হয়েছে। এই সমস্ত সংগঠনকেই নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। বেআইনি কার্যকলাপ ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্যই এই সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...