Friday, June 19, 2026

কৃত্রিম জলাশয়ে জলকামান দিয়ে মণ্ডপেই বিসর্জন কলকাতার ৪৩ ফুটের বিশাল প্রতিমা !

Date:

Share post:

টালা প্রত্যয়-এর পুজোর ইতিহাসে এই প্রথমবার প্রতিমা বিসর্জন হল পুজো মণ্ডপেই। ৪৩ ফুটের বিশাল প্রতিমা কৃত্রিম জলাশয় তৈরি করে জলকামানের মাধ্যমে প্রতিমা গলিয়ে ফেলা হলো সেই জলাশয়ে। অভিনব এই বিসর্জন দেখতে শুক্রবার সন্ধ্যায় মানুষের ঢল নামে পুজো মণ্ডপে। কলকাতা পুরসভা এবং দমকল বিভাগের সহযোগিতায় নিরঞ্জনের গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হল। মূলত গঙ্গাকে দূষণের হাত থেকে বাঁচাতেই তাদের এই ভাবনা বলে জানিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা।

যে পরিবেশের উপর আমার প্রত্যেকে নির্ভরশীল সেই পরিবেশ রক্ষা করা তো দূরের কথা, তার ধ্বংসলীলা আমরা নিজেরাই করে চলেছি অবলীলায়। আমরা বারে বারে ভুলে যাই যে সর্বোৎকৃষ্ট তকমা গায়ে লাগাতে গেলে তার মতো কাজও করতে হবে। এ বার সেই সময় এসেছে। মূলত এই ভাবনা থেকেই শুক্রবার উত্তর কলকাতার টালা প্রত্যয়ের দুর্গা পুজোয় এবারের নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হল এমন অভিনব পদ্ধতিতে।

পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং আজ যখন প্রায় চূড়ান্ত সময় পৌছে গিয়েছে তখন এই বেসরকারি সংস্থার দায় ও দায়িত্ব এসে দাঁড়ায় পরিবেশের পাশে দাঁড়ানোর। তিলোত্তমার অতি পরিচিত দুর্গাপুজো কমিটি টালা প্রত্যয় এবং তাদের শিল্পী সুশান্ত পাল এই বছর যে অভিনব ভাবে বিসর্জনের কথা ভেবেছেন তার পক্ষে থাকার জন্য এগিয়ে এসেছে এই সংস্থাটিও।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...