Friday, April 3, 2026

এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে সতীর্থদের প্রশংসা মান্ধনা

Date:

Share post:

শনিবার এশিয়া কাপে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। সৌজন্যে শেফালি ভর্মা। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম নেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। আর এরকম গুরুত্বপূর্ণ ম‍্যাচে দলকে জয় এনে দিতে পারে খুশি মান্ধানা। ম‍্যাচের পর প্রশংসা করলেন সতীর্থদের।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে স্মৃতি মান্ধনা বলেন,”মেয়েরা দুর্দান্ত ভাবে ফিরে এসেছে। পাকিস্তানের কাছে হারটা খুব হতাশার ছিল। ওই হারের পর এভাবে ফিরে আসতে পারা দারুণ ব‍্যাপার। মেয়েদের জন্য আমি গর্বিত। আমার মতে, এটা দলগত জয়। আর আমার কথা বলতে গেলে দলের জন্য অবদান রাখতে পারলে সব সময়ই ভাল লাগে। নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করি।”

এদিকে বাংলাদেশকে হারানোর জন্য বিশেষ করে শেফালি ভর্মা এবং জেমিমা রডরিগেজের প্রশংসা করেন মান্ধানা। তিনি বলেন, “শেফালি আর জেমিমা দারুণ ব্যাটিং করল। যদিও আমাদের কমপক্ষে আরও ১০ রান বেশি করা উচিত ছিল। পরে আমরা ডট বল করার চেষ্টা করেছি এবং বাংলাদেশের ব্যাটারদের ভুলের জন্য অপেক্ষা করেছি। আমাদের বোলাররাও বেশ ভাল বল করেছে।”

আরও পড়ুন:‘শরীরের উপর অতিরিক্ত ধকল মনে হলে ক্রিকেটারদের আইপিএল খেলা উচিত নয়’ :কপিল দেব

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...