Friday, May 8, 2026

সন্ত্রা*সবাদীদের মদত! পাক মন্ত্রীকেই অপহরণ জ*ঙ্গিদের, খুঁজতে হিমশিম অবস্থা সরকারের

Date:

Share post:

সন্ত্রা*সবাদীদের মদত দেওয়ার ফল যে এতটা ভয়ঙ্কর (Dangerous) হতে পারে, তা হয়তো ঘুণাক্ষরে টের পায়নি পাকিস্তান (Pakistan)। এবার তারই খেসারত দিতে কালঘাম ছুটছে পাক সরকারের। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি পাকিস্তানের এক মন্ত্রী (Minister) সহ বেশ কয়েকজন পর্যটককে (Tourists) অপহরণ (Kidnapped) করে জ*ঙ্গিরা। আর বর্তমানে মন্ত্রী সহ পর্যটকদের ছাড়াতে রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড় শাহবাজ শরিফ (Sahabaz Sharif) সরকারের। ঘটনার সঙ্গে পাকিস্তানের এক কুখ্যাত জ*ঙ্গি সংগঠনের প্রত্যক্ষ্য যোগাযোগ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের অন্তর্গত খাইবার পাখতুনখোয়ার সঙ্গে গিলগিট-বালতিস্তানের সংযোগকারী একটি রাস্তা আটকে পর্যটক এবং মন্ত্রীকে জ*ঙ্গিরা তুলে নিয়ে যায় বলে খবর। তবে জ*ঙ্গি সংগঠনটি আটক মন্ত্রী ও পর্যটকদের মুক্তির বিনিময়ে কয়েকটি শর্ত (Conditions) বেঁধে দিয়েছে। তাদের প্রধান দাবি এই মুহূর্তে পাক জেলে বন্দি জ*ঙ্গিদের মুক্তি দিতে হবে। ঘটনার পরই জ*ঙ্গিরা একটি ভিডিও প্রকাশ্যে আনে। যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে, মন্ত্রী এবং পর্যটকদের আটকে রেখেছে জ*ঙ্গিরা। তবে অপহরণকারীরা সবাই সুস্থ রয়েছে বলেই জানানো হয়েছে।

পাশাপাশি জঙ্গিদের তরফে প্রকাশিত ভিডিওতে (Video) অপহৃত মন্ত্রীকেও কথা বলতে শোনা যায়। তাঁর অভিযোগ, তিনি ইসলামাবাদ (Islamabad) থেকে গিলগিটের দিকে যাচ্ছিলেন। আর সেই সময়ই তাঁকে অপহরণ করা হয়েছে। তবে জ*ঙ্গিরা যা শর্ত রেখেছে তা শাহবাজ সরকার আদৌ মানবে কি না তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। তবে জ*ঙ্গিদের সাফ বার্তা, অবিলম্বে জেলে থাকা অন্যান্য জ*ঙ্গিদের মুক্তি দিতে হবে। নাহলে কোনও সমঝোতার (Compromise) রাস্তায় হাটবে না তারা। এছাড়া জ*ঙ্গি সংগঠনের আরও দাবি, পাকিস্তানে মেয়েদের খেলাধুলোর উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে। এমনকি দেশে ইসলামিক আইন (Islamic Law) কার্যকর করার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন- চাকরি প্রার্থীদের ধারনা মঞ্চে মিষ্টির প্যাকেট নিয়ে সপরিবারে হাজির কৌশিক সেন


Related articles

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...