Friday, April 3, 2026

বাবা হলেন নাদাল,পুত্রসন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী

Date:

Share post:

বাবা হলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। বিভিন্ন স্পেনীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী ফ্রান্সিসকা মেরি পেরেয়ো। যদিও নাদাল নিজে এখনও আনুষ্ঠানিক ভাবে এই খবর এখনও জানাননি।

২০১৯-এর ১৯ অক্টোবর ছোটবেলার বান্ধবী পেরেয়োকে বিয়ে করেন টেনিস এই  তারকা। গত জুন মাসে তিনি জানান, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। এমনকি, সন্তান গর্ভে থাকার সময় বেশ কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন নাদালের স্ত্রী। সেসব সামলে নাদাল ইউএস ওপেনে খেলেন। পেরেয়োর পাশে সর্বক্ষণ ছিলেন তাঁর বাবা-মা। তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে পরে জানা যায়, গুরুতর কিছু নয় পেরেয়ো। নির্ধারিত সময়েই সন্তানের জন্ম দেবেন পেরেয়ো। অবশেষে সেই দিন এল শনিবার। পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...