Sunday, April 5, 2026

সর্বভারতীয় সভাপতি নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেস কমিটি থেকে ইস্তফা ৮ নেতার

Date:

Share post:

আগামী ১৭ অক্টোবর সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন। প্রায় ২২ বছর পর কংগ্রেসের সর্বোচ্চ পদে নির্বাচন হতে চলেছে। এবার নির্বাচনে অংশ নিচ্ছে না গান্ধী পরিবারের কোনও সদস্য। তবে কংগ্রেসের ব্যাটন। নিজেদের হাতে রাখতে গান্ধী পরিবার ঘনিষ্ঠ মল্লিকার্জুন খাড়গেকে সভাপতি পদে লড়িয়ে দিয়েছেন সোনিয়া-রাহুল। অন্যদিকে, লড়াইয়ের ময়দানে শশী থারুর। খাড়গেকে ইতিমধ্যেই কলকাতায় এসে প্রদেশ কংগ্রেস নেতাদের কাছে ভোট চেয়েছেন। খুব সম্ভবত বুধবার শহরে আসছেন থারুর।

এদিকে, সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেসের সদস্যপদ নিয়ে বিতর্ক অব্যাহত। নাম বাদ যাওয়া এবং অন্য নাম অন্তর্ভুক্তি নিয়ে আগেই গোলমাল বেধেছিল। এ বার প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দিলেন জলপাইগুড়ির ৮ বর্ষীয়ান নেতা। এঁরা প্রত্যেকেই প্রয়াত সোমেন মিত্রের ঘনিষ্ঠ ছিলেন।

 

এই নেতারা এআইসিসি-র সাংগঠনিক নির্বাচন কমিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রীকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, সদস্যপদের ব্যাপারে দলের কোনও নেতা তাঁদের সঙ্গে কথা বলেননি। কিন্তু পিসিসি’র সদস্য তালিকায় তাঁদের নাম রয়েছে! আবার তাঁদের বরিষ্ঠ নেতারা ওই তালিকায় জায়গা পাননি। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) অধীর চৌধুরী ঘনিষ্ঠ মনোজ চক্রবর্তী অবশ্য বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।

আরও পড়ুন:AIIMS নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ককে তলব সিআইডির 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...