Tuesday, April 7, 2026

Kolkata: অসুর” মানিককে বধ করছেন দুর্গা ! প্রাইমারি চাকরিপ্রার্থীদের অভিনব প্রতিবাদ

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাইমারি শিক্ষা পর্ষদের (Primary Education council) বহিষ্কৃত সভাপতি মানিক ভট্টাচার্য(Manik Bhattacharya) ইডির(ED) হাতে গ্রেফতার হয়েছেন। এরপরই অভিনব প্রতিবাদে সামিল হলেন ধর্মতলা চত্বরে। ধর্না দেওয়া প্রাইমারি চাকরি প্রার্থীরা। মাতঙ্গিনী মূর্তির নীচে ২০১৪ সালের প্রাইমারি টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভে ক্যামেরাবন্দি হল “অসুররূপী” মানিক ভট্টাচার্য।

তাঁদের ধর্নার আজ ৫৬ তম দিন। আর আজই টেট দুর্নীতিতে ম্যারাথন জেরার পর ইডির হাতে গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য। যাতে কিছুটা হলেও খুশি আন্দোলনকারীরা। প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখানো হয়েছে, “অসুররূপী” মানিক ভট্টাচার্যকে বধ করছেন দেবী দুর্গা। তার আগে অবশ্য ইডি সেজে মানিক ভট্টাচার্যকে টানতে টানতে দুর্গার পায়ের নীচেও ফেলা হয়। তারপর দুর্গা তাকে বধ করেন। প্রতিটি অভিনয় করেন প্রাইমারি টেটে যোগ্য প্রার্থীদের একাংশ।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...