Saturday, June 27, 2026

সবুজ বাজি নিশ্চিত করতে রাজ্যের সঙ্গে নজরদারিতে নিরি-পেসো, নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

দীপাবলি-কালীপুজোয় পরিবেশ দূষণ আটকাতে সক্রিয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সবুজ বাজি বিক্রি ও ব্যবহার নিশ্চিত করতে রাজ্য পুলিশের পাশাপাশি দুই কেন্দ্রীয় সংস্থাও বাজি বাজারে নজরদারি চালাবে- নির্দেশ হাই কোর্টের। ন্যাশানাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (NEERI) এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অরগানাইজেশন (PESO)-কে রাজ্যের এই নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার, বাজি মামলার শুনানিতে হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায়, কলকাতার বাজি বাজারে যাতে শুধুই ‘সবুজ’ বাজি বিক্রি হয়, তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। নির্দেশ কার্যকর হল কি না আদালত খোলার এক সপ্তাহের মধ্যে তার রিপোর্ট জমা দিতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে। ছুটির পর এই রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি জানান, বাজির বাজারে কড়া নজরদারি চালাতে হবে। ‘সবুজ’ বাজি তৈরি ও বিক্রির বিষয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) ও পরিবেশ আদালতের নির্দেশ মেনে রাজ্যের সঙ্গে সহযোগিতা করবে পেসো ও নিরি।

পরিবেশ দূষণের কারণে বাজি বন্ধ করতে গত বছর কলকাতা হাই কোর্টে ২টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। কয়েকটি বাজি সংগঠন হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। শীর্ষ আদালতও বলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র নিয়েও পরিবেশবান্ধব বাজি ব্যবহার করতে হবে। এ বছর সেই বিষয়টি নিশ্চিত করতে পেসো ও নিরিকে দায়িত্ব দিল হাই কোর্ট।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...