Saturday, April 4, 2026

মা-মেয়ের ঘনিষ্ঠ ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতেন অয়ন‌, বিচারে বসে সালিশি সভাও!

Date:

Share post:

হরিদেবপুর কাণ্ডে বান্ধবী এবং তাঁর মায়ের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতেন অয়ন‌ । এমনকী ‘বিচারে’ বসে সালিশি সভাও!
খুনের কারণ সন্ধানে তাই সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কোন কারণে খুন, তা এখনও স্পষ্ট নয় বলেই তদন্তকারীদের একাংশের দাবি।

হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডলের খুনের ঘটনায় এ বার সামনে এসেছে এই সালিশি সভার তথ্য। পুলিশ সূত্রের দাবি, বান্ধবী এবং বান্ধবীর মায়ের সঙ্গে ঘনিষ্ঠ ছবি নিয়ে ব্ল্যাকমেল করতেন অয়ন। তা জানতে পারেন বান্ধবীর বাবা। তার পরেই এলাকায় একটি সালিশি সভা বসানো হয়েছিল। সেখানে কী হয়েছিল, কারা উপস্থিত ছিলেন সে ব্যাপারে খোঁজ করছেন তদন্তকারীরা। পুলিশে অভিযোগ না-জানিয়ে কার পরামর্শে ওই সভা হয়েছিল তারও খোঁজ চলছে।

পুলিশ সূত্রের দাবি, ধৃতদের জেরায় নতুন নতুন তথ্য মিলছে। তাতে বিষয়টি জটিলও হয়ে উঠছে। খুনের কারণ সন্ধানে তাই সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়ে নিখোঁজ হন অয়ন (২১)। দ্বাদশীর সকালে মগরাহাটে তাঁর দেহ শনাক্ত করা হয়। পুলিশের দাবি, একাদশীর সকালেই মগরাহাটের একটি খাল থেকে অয়নের দেহ উদ্ধার হয়েছিল। তদন্তে নেমে হরিদেবপুর থানা অয়নের বান্ধবী, তাঁর বাবা, মা, নাবালক ভাই-সহ ৭ জনকে গ্রেফতার করে।

পুলিশের আরও দাবি, মাথার পিছনে আঘাত করে অয়নকে খুন করা হয়। পরে ভাড়ার গাড়িতে চাপিয়ে দেহ মগরাহাটে ফেলে আসা হয়েছিল। সেই তদন্তেই সামনে এসেছে, বান্ধবী এবং তাঁর মা, উভয়ের সঙ্গেই সম্পর্ক ছিল অয়নের। মোবাইলে দু’জনের সঙ্গেই ঘনিষ্ঠ ছবি এবং ভিডিও ছিল।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...