Thursday, June 11, 2026

এবার সৌরভ পত্নী ডোনাকে পুরস্কৃত করতে চলেছে রাজ্য সরকার

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার তাঁর স্ত্রী ডোনাকে পুরস্কৃত করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, সৌরভপত্নী ডোনাকে পুরস্কার দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রেড রোডে দুর্গাপুজোর বিসর্জন কার্নিভালে দুরন্ত পারফর্ম করার জন্য বিশেষ সম্মান দেওয়া হবে ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর ড্রান্স ট্রুপ দীক্ষামঞ্জরীকে।

এবার পুজো কার্নিভালে ডোনারও পারফর্ম করার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় নবমীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। জানা যায়, তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত ছিলেন। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরই দুর্বল স্বাস্থ্য নিয়ে রেড রোডে ছুটে আসেন ডোনা। তিনি নিজে পারফর্ম করতে না পারলেও তাঁর ছাত্রছাত্রীদের চূড়ান্ত মহড়ায় হাজির থেকে প্রয়োজনীয় নির্দেশ দেন। নবান্ন সূত্রে খবর, কাজের ডেডিকেশন ও প্রেজেন্টেশনের জন্যই ডোনা ও তাঁর ডান্স ট্রুপকে এই বিশেষ পুরস্কার দেবে রাজ্য সরকার।

একদিকে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসকের পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পরই রাজনীতির দড়ি টানাটানি শুরু হয়। বিসিসিআই থেকে সরে কি আইসিসিতে যেতে চলেছেন সৌরভ? নাকি তিনি রাজনীতির শিকার? এই জল্পনার মাঝেই কাকতলীয় হলেও ডোনাকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...