Wednesday, April 29, 2026

ভয়াবহ! ট্রেনের দরজায় দাঁড়িয়ে কেরামতি, বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে চরম পরিণতি যুবকের

Date:

Share post:

দুরন্ত গতিতে ছুটে চলেছে ট্রেন (Train)। আর ট্রেনের দরজা ধরে বাইরে ঝুলে ছিলেন এক যুবক। তবে ঘটনার পরিনতি যে এতটা ভয়ঙ্কর (Dangerous) হবে, তা বোধহয় ভাবতে পারেননি যুবক নিজেও। ট্রেনের দরজায় দাঁড়িয়ে কেরামতির খেসারত দিতে হল প্রাণ দিয়ে। রেললাইনের (Rail Line) ধারে বিদ্যুতের খুঁটিতে (Electric Post) ধাক্কা খেয়ে ট্রেন থেকে ছিটকে পড়েন তিনি। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)। যে দেখে রীতিমতো শিউরে উঠছেন নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানা জেলার খন্নায়। তবে মৃত যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। যুবকের বয়স ৩০ বছরের নিচে বলেই অনুমান করা হচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, দুরন্ত গতিতে চলছে মালওয়া এক্সপ্রেস (Malwa Express)। আর সেই এক্সপ্রেস ট্রেনেরই দরজা ধরে যুবক বাইরে ঝুলতে থাকে। সঙ্গে চলছিল কেরামতি প্রদর্শনও। তবে মুহূর্তের অসাবধানতাই (Carelessness of the Moment) প্রাণ কেড়ে নিল যুবকের। ঝুলন্ত অবস্থায় কিছুদূর যাওয়ার পর রেললাইনের ধারে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা খেয়ে ট্রেন থেকে ছিটকে পড়েন যুবক। তাঁর হাত, পা ছাড়া শরীরের পুরো অংশটিই বাইরে ছিল। এরপরই বিদ্যুতের খুঁটিতে তাঁর মাথা সজোরে ধাক্কা খায়।

রেল পুলিশ (RPF) এক বিবৃতিতে জানিয়েছে, গত ৬ অক্টোবর মালওয়া এক্সপ্রেস ট্রেনে কেরামতি দেখাতে গিয়েই যুবকের মৃত্যু হয়। প্রথমে মনে করা হয়েছিল ট্রেনের দরজায় যুবক বসে থাকার কারণে মুহূর্তের অসাবধানতায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। কিন্তু পরে ভাইরাল ভিডিও দেখে আসল ঘটনা প্রকাশ্যে আসে।

 

 

View this post on Instagram

 

A post shared by Ashish (@ashishonrails)

Related articles

লড়াই ইভিএমে: উত্তরপাড়া থেকে আরামবাগ সৌজন্য বজায় রাখল TMC-CPIM

প্রচারের সৌজন্য বজায় থাকল ভোটের দিনও। বুধবার, উত্তরপাড়া (Uttarpara) থেকে আরামবাগ (Arambag) বিধানসভা কেন্দ্রে বিরোধীদলের প্রার্থীদের দেখে সৌজন্য...

CRPF-এর নির্লজ্জ হামলা! হাওড়ায় বাহিনীর ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

একাধিক বুথে নিরাপত্তার নামে যে কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষকে হয়রান করছে, তার নজির দ্বিতীয় দফার নির্বাচনে একাধিকবার দেখেছে...

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...