Friday, June 26, 2026

বাংলার গর্ব, দেশের সেরা ১০ স্কুলের তালিকায় যাদবপুর বিদ্যাপীঠ

Date:

Share post:

দেশের সেরা ১০ স্কুলের তালিকায় জায়গা করে নিল দক্ষিণ কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতার এই স্কুল। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ২০২২-’২৩ শিক্ষাবর্ষে দেশের সেরা স্কুলের তালিকা প্রকাশ করেছে। সেখানেই এই তথ্য উঠে এসেছে। এ রাজ্যের এই একটি স্কুলই এই সম্মান পেয়েছে।

যাদবপুর বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক তথা শিক্ষাবিদ ডক্টর পরিমল ভট্টাচার্য এই বিষয়ে বলেন, “দেশের শিক্ষাক্ষেত্রে ষষ্ঠ স্থান অধিকার করেছে আমার স্কুল, খুবই ভাল লাগছে। সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, অভিভাবকদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে চাই। আগামীদিনেও যাতে সকলের প্রচেষ্টায় বিদ্যালয় আরও এগিয়ে যায় এবং নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করে, এই কামনা করি।” প্রতি বছরই দেশের সেরা সরকারি স্কুলগুলির তালিকা প্রকাশ করা হয় কেন্দ্রের তরফে। চলতি শিক্ষাবর্ষেও প্রকাশিত হয়েছে সেই তালিকা।

আরও পড়ুন- সুন্দরবনে জঙ্গল থেকে বেরিয়ে বিট অফিসে হামলা বাঘের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...