Saturday, April 4, 2026

কোনও পদক্ষেপ নিলেই মামলা হচ্ছে! প্রাথমিক নিয়োগে নয়া মামলায় ‘বিরক্ত’ বিচারপতি

Date:

Share post:

প্রাথমিক নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা পর্ষদ জানিয়েছিল, বিএড ডিগ্রিধারীরাও এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলেন ১০ জন চাকরি প্রার্থী। বিজ্ঞপ্তির নির্দিষ্ট ঐ অংশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলাকারীদের দাবি বিএড ডিগ্রিধারীরা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারেন না। ফের নিয়োগ সংক্রান্ত এই মামলায় রীতিমতো বিরক্ত হতে দেখা গেল বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যকে। এদিন এই মামলা প্রসঙ্গে তিনি জানালেন, পর্ষদের পক্ষে তো খুব সমস্যা, কোন পদক্ষেপ করলেই মামলা হচ্ছে। আগামী সোমবার এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। এক্ষেত্রে ডিএলএড-এর পাশাপাশি বিএড ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। এখানেই সমস্যার সূত্রপাত। মামলাকারীরা বলছেন, নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী বি এড যোগ্যতাসম্পন্ন প্রার্থী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তাতে অংশ নিতে পারেন না। সেই কারণেই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তির সংশোধন চেয়ে এই মামলা করেছেন মামলাকারীরা। এই মামলায় রীতিমতো বিরক্ত হতে দেখা যায় বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যকে। এদিন এই মামলা প্রসঙ্গে তিনি জানালেন, পর্ষদের পক্ষে তো খুব সমস্যা, কোনও পদক্ষেপ করলেই মামলা হচ্ছে।

উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর একসঙ্গে প্রাইমারি টেট এবং প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে বলা হয়, নিয়োগের জন্য চাকরিপ্রার্থীরা ২১ অক্টোবর থেকে আবেদন করতে পারবেন। ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। ডিএলএড দেরিতে হওয়ায় এখনও রেজাল্ট বেরোয়নি। তাই দ্বিতীয় বর্ষের প্রার্থীরাও নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তার প্রেক্ষিতেই দায়ের হয় মামলা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...