Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের। খেলা শেষের কয়েক মুহূর্ত আগে গোল খেয়ে ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে হেরে গেল লাল-হলুদ। ম‍্যাচের ফলাফল ২-১।

২) যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল আত্মপ্রকাশে হেরেই শুরু করল ইস্টবেঙ্গল। ম্যাচের পর রেফারির উপর রেগে গেলেন কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন। তবে দলের পারফরম্যান্সে তিনি খুশি।

৩) টি-২০ বিশ্বকাপের আগেই এক ক্রিকেটারকে ১৪ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করল আইসিসি। ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগে সংযুক্ত আরব আমিরশাহির মেহারদিপ ছায়াকরকে নির্বাসিত করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

৪) সামনেই টি-২০ বিশ্বকাপ। ২৩ অক্টোবর রোহিত শর্মা, বিরাট কোহলিদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। অথচ ক্রিকেট ছেড়ে অন্য খেলায় মাতলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। অনুশীলনের মাঝে রোহিতদের সঙ্গ দিলেন কোচ রাহুল দ্রাবিড়ও।

৫) ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ভারতের মহিলা ডিসকাস খেলোয়াড় কমলপ্রীত কৌরকে তিন বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। ‘অ্যাথলেটিক্স ইন্টেগ্রিটি ইউনিটি’ জানিয়েছে, ২৯ মার্চ ২০২২ থেকে এই নির্বাসন কার্যকর হয়েছে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...