Saturday, April 4, 2026

টালিগঞ্জের প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে মন্ত্রী অরূপ বিশ্বাস

Date:

Share post:

টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে রয়েছে দমকলের বিশাল বাহিনী। গোডাউনে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই গোডাউনের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন দমকলের ১ কর্মী। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন: কুদঘাটের বাবুরাম ঘোষ রোডে গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল

কুদঘাটের বাবুরাম ঘোষ রোদের গুদামটি জনবসতিপূর্ণ হওয়ায় প্রথমে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। ঘটনাস্থলে প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন এলেও পরে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকায় সেখানে রয়েছে দমকলের প্রায় ১৮টি ইঞ্জিন। এদিকে আগুন লাগার পর আশেপাশের বাড়িগুলি খালি করা হয়েছে। আগুনের তাপে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতেও ফাটল দেখা গিয়েছে। প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে দেখা করছেন ও তাঁদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে গুদামটি। আগুন লাগার সময় গুদামটিতে কেউ উপস্থিত ছিলেন না। কিন্তু প্রযোজনা সংস্থার বিপুল সরঞ্জাম সেখানে রাখা ছিল। সেগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...