Tuesday, June 23, 2026

ইকো পার্কে বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে ‘অভিমানী’ বিধায়ক তাপস

Date:

Share post:

তাঁরই এলাকার ইকো পার্কে রাজ্য সরকারের আয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিজয়া সম্মিলনী। কিন্তু বুধবার তাতে আমন্ত্রণ পাননি রাজারহাট-নিউটাউনের তৃণমূল (TMC) বিধায়ক তাপস চট্টোপাধ্যায় (Tapas Chattopadhyay)। নিউটাউনে (Newtown) ‘প্রোগ্রাম’ আর তিনিই ব্রাত্য! অভিমানী তাপসের মতে, ‘‘এটা শুধু আমার নয়, নিউটাউনবাসীরও অপমান!’’

স্থানীয় বিধায়ক হলেও সেদিনের কর্মসূচি সম্পর্কে তিনি জানতেন না বলে দাবি তাপসের। অভিমানী তাপসের অভিযোগ, ‘‘গত বছরেও এটা হয়েছিল। তৎকালীন শিল্পমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম। কোনও সদর্থক উত্তর পাইনি।’’ কিন্তু তখন বিষয়টি নিয়ে প্রকাশ্যে সরব হতে দেখা যায়নি তাপসকে। তবে এবার বিধায়কের আক্ষেপ, ‘‘আমার কাজ বা স্ট্যাটাস বোধহয় এই ধরনের প্রোগ্রামে যাওয়ার উপযুক্ত নয়।‘‘ তাঁর মতে, “আমার ধারণা, মুখ্যমন্ত্রীকে এই বিষয়টি ঠিকমতো বলা হয় না।“

এবিষয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘তাপসদা সিনিয়র মানুষ। মনপ্রাণ দিয়ে তৃণমূল করেন। দলের দক্ষ সংগঠক। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতি আস্থা রাখেন, স্নেহও করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁর উপর আস্থা রাখেন। কঠিন সময়েও সঙ্গে ছিলেন। বুক চিতিয়ে লড়েছিলেন। তিনি তৃণমূলের সম্পদ।’’ বিজয় সম্মেলনীতে আমন্ত্রণের ক্ষেত্রে কোথাও কোনও সমন্বয়ের অভাব হয়েছে কি না তা দেখা হবে জানান কুণাল। ‘‘তাপসদা দুঃখ পেয়ে থাকালে তা মিটে যাবে বলে আমি নিশ্চিত। আমি নিজে ওঁর সঙ্গে কথা বলব। ওঁনার দুঃখ থাকবে না, এটা বলতে পারি।’’- আশ্বাস কুণাল ঘোষের।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...