Saturday, April 4, 2026

নিলামে উঠতে চলেছে দিয়েগো মারাদোনার “হ্যান্ড অফ গড”-এর ফুটবলটি

Date:

Share post:

নিলামে উঠতে চলেছে দিয়েগো মারাদোনার ( Diego Maradona) হ্যান্ড অফ গড”-এর ফুটবলটি। অর্থ‍্যাৎ ১৯৮৬ বিশ্বকাপে (1986 World Cup) মারাদোনার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে হাত দিয়ে করা গোলটির ফুটবলটি এবার উঠতে চলেছে নিলামে। আশা করা হচ্ছে যে ফুটবলটির ৩ মিলিয়ন ইউরো পর্যন্ত দাম উঠতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকা।

এই বলটি রয়েছে তুনিসিয়ার রেফারি আলি বিন নাসিরের কাছে। নাসির হলেন সেই রেফারি যিনি সেই বিতর্কিত গোলটি গ্রাহ্য করেন। এই গোলের সুবাদেই আর্জেন্তিনা ২-১ গোলে জয় লাভ করে সেই ম্যাচ। ৭৯ বছর বয়সী নাসির এতো বছর পর এই ঐতিহাসিক বলটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।

এই নিয়ে নাসির বলেন,” এই বলটা ইতিহাসের অংশ। বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার এটাই সেরা সময়।”

এই বলটির নিলাম করা হবে গ্রাহাম বাড্ড নিলাম ঘরের মাধ্যমে। এই নিয়ে সংস্থার প্রধান গ্রাহাম বাড্ড বলেন, “ম্যাচের সময় দু’দলের মধ্যের ইতিহাস এবং হ্যান্ডবলের জন্য ম্যাচটি ফুটবল ইতিহাসের সব থেকে বিখ্যাত এবং আবেগপূর্ণ ম্যাচগুলির অন্যতম হয়ে গিয়েছে। বলটির এই ইতিহাসের জন্যই আমাদের আশা নিলামে উঠলে দারুণ সাড়া পাওয়া যাবে।”

আগামী ১৬ নভেম্বর কাতার বিশ্বকাপের বিশেষ অনুষ্ঠানের অংশ হিসাবে নিলাম হবে বলটি। আগ্রহীরা ২৮ অক্টোবর থেকে অনলাইনে দর দিতে পারবেন।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে যশপ্রীত বুমরাহের পরিবর্তে ভারতীয় দলে ঢুকলেন মহম্মদ শামি

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...