Saturday, April 4, 2026

হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন

Date:

Share post:

ফের নির্বাচনের(Election) ঢাকে কাঠি পড়ে গেল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে হিমাচল প্রদেশের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন(EC)। কমিশনের জানানো হয়েছে আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশে(Himachal Pradesh) নির্বাচন। এক দফাতেই এই পাহাড়ি রাজ্যে ভোট হবে। এবং নির্বাচনের ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। তবে নির্বাচন ও ফল ঘোষণার মাঝে এতদিনের শূন্যস্থানে রাজনৈতিক মহলে অনুমান এর মধ্যেই নির্বাচন হয়ে যাবে গুজরাটের(Gujrat) এবং ৮ ডিসেম্বর দুই রাজ্যেরই ফল ঘোষণা হতে পারে।

শুক্রবার সাংবাদিক বৈঠক করেন নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়, ২৫ অক্টোবর – মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, ২৯ অক্টোবর – মনোনয়ন প্রত্যাহার, ভোটের তারিখ – ১২ নভেম্বর এবং গণনার তারিখ – ৮ ডিসেম্বর। নির্বাচন কমিশন জানিয়েছে, অক্টোবর মাস উৎসবের মাস এবং এর সঙ্গে একটি ‘গণতন্ত্রের উৎসব’ও যুক্ত হতে চলেছে। তিনি বলেন, নির্বাচন কমিশন গত কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছে। করোনা মহামারীর কথা মাথায় রেখে প্রস্তুতিও নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে হিমাচলের মেয়াদ ৮ জানুয়ারী, ২০২৩-এ শেষ হচ্ছে। মোট ভোটার রয়েছে ৫৫ লাখ। এর মধ্যে ১৫ লাখ ভোটার ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। ১.৬ লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন।

উল্লেখ্য, গুজরাট বিধানসভার মেয়াদ পরের বছরের ১৮ ফেব্রুয়ারী শেষ হবে, যেখানে হিমাচল প্রদেশের ৮ জানুয়ারী, ২০২৩-এ শেষ হবে। হিমাচল প্রদেশে ৬৮টি বিধানসভা আসন রয়েছে এবং গুজরাটে ১৮২টি আসন রয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...