Thursday, June 25, 2026

শুভেন্দুকে তলব পুলিশের, হাজিরা দেবেন বিরোধী দলনেতা?

Date:

Share post:

পুজো শেষ হতেই দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে দু’’দুবার থানায় হাজিরা দিতে হয়েছে ভাইকে।এবার পূর্ব মেদিনীপুরের তমলুক থানা থেকে নোটিশ পাঠানো হল দাদা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।গত ২০২১ সালের ১৯ শে জুলাই তমলুকে বিজেপির সভা থেকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে। সেই ঘটনার প্রেক্ষিতে তমলুক থানার পুলিশের তরফে শুভেন্দু অধিকারীর নামে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই শুভেন্দুকে তলব করল পুলিশ।

আরও পড়ুন:দুর্নীতি মামলায় ফের পুলিশি তলব, কাঁথি থানায় দ্বিতীয়বার হাজিরা দিলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু

বৃহস্পতিবার তমলুক থানার তরফে নোটিশটি পাঠানো হয়েছে।কবে,কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে তা নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে জানাতে হবে বলে নোটিশে উল্লেখ করেছে তমলুক থানার পুলিশ।তবে, পুলিশের পক্ষ থেকে করা মামলাকে চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। এমতাবস্থায় বিতর্কিত মন্তব্যকে ঘিরে শুভেন্দুকে পুলিশি তলব নিয়ে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা।

তমলুক থানা সূত্রে খবর, শুভেন্দুকে আগে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন।গত জুলাই মাসের ১ তারিখের মধ্যে তাঁর আইনজীবী জিজ্ঞাসাবাদের সময় এবং স্থান জানাবেন বলে জানিয়েছিলেন।কিন্তু তা জানানো হয়নি।

তমলুক থানা জানিয়েছে, এই নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে জানাতে হবে, তিনি কবে কোথায় পুলিশের মুখোমুখি হতে পারবেন। যদিও এখনও শুভেন্দুর তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...