Thursday, June 18, 2026

দুর্নীতি মামলায় ফের পুলিশি তলব, কাঁথি থানায় দ্বিতীয়বার হাজিরা দিলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু

Date:

Share post:

একাধিক দুর্নীতি মামলায় ফের পুলিশের তলব। ‘রক্ষাকবচ’ নিয়েই লক্ষীপুজোর পরের দিন দ্বিতীয় বার কাঁথি থানায় হাজিরা দিলেন শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী।আজ,  সোমবার সকাল ১০টা ১৩ মিনিট নাগাদ কাঁথি থানায় হাজিরা দেন সৌমেন্দু। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গত শুক্রবার টানা ১০ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।

আরও পড়ুন:শ্মশান দুর্নীতির অভিযোগে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ পুলিশের


প্রসঙ্গত, প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু। পরে প্রশাসক পদে ছিলেন। পুরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।কাঁথি পুরসভার শ্মশানে দুর্নীতি মামলা-সহ সারদা চিটফান্ডে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, ত্রিপল চুরির অভিযোগে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন সৌমেন্দু অধিকারী। গত ১১ অগস্ট কলকাতা হাই কোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয়। এমনকি তাঁকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দেয় হাই কোর্ট। এর মধ্যেও কয়েকবার কাঁথি থানায় সৌমেন্দুকে তলব করা হয়। এরপর ২৯ সেপ্টেম্বর সেই সমনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু। সেই সময় বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে ফের রক্ষাকবচ দেন।আদালত জানায়, সৌমেন্দুকে গ্রেফতার করা যাবে না। তবে সংশ্লিষ্ট মামলার তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে। এরপরই প্রথমে দ্বাদশীর দিনে কাঁথি থানায় হাজিরা দেন সৌমেন্দু। আজ ফের পুলিশই তলবে দ্বিতীয়বার হাজিরা দেন তিনি।

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...