Thursday, June 18, 2026

শশী থারুরের মনোনয়ন প্রত্যাহার করাতে ব্যর্থ গান্ধী পরিবার, কংগ্রেসের সভাপতি পদে ভোট ১৭ই

Date:

Share post:

প্রায় ২২ বছর পর সর্বভারতীয় কংগ্রেসের সর্বোচ্চ পদ অর্থাৎ সভাপতি নির্বাচনে ভোটাভুটি হতে চলেছে। যদিও এই ভোটাভুটি ঠেকানোর একটা প্রচ্ছন্ন চেষ্টা ছিল গান্ধী পরিবারের তরফে। পরিবারতন্ত্রের তকমা ঘোচাতে এবার গান্ধী পরিবার থেকে কেউ সভাপতি নির্বাচনে লড়ছেন না। তবে কংগ্রেসের ব্যাটন নিজেদের হাতে রাখতে গান্ধী পরিবার ঘনিষ্ঠ মল্লিকার্জুন খাড়গে সর্বোচ্চ পদে লড়ছেন। যদিও তার আগে গান্ধী পরিবার ঘনিষ্ঠ আরেক নেতা অশোক গেহলটকে একপ্রস্থ নাটক হয়েছে রাজস্থানে।

শেষপর্যন্ত সভাপতি চেয়ারের জন্য মুখোমুখি লড়াইয়ে দলের দুই সাংসদ মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর। গতকাল, রবিবার ছিল কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। মনে করা হচ্ছিল শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন শশী থারুর। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও তা হল না। ফলে ভোটাভুটি করেই সভাপতি মনোনীত করতে হবে কংগ্রেসকে। আগামী ১৭ অক্টোবর সভাপতি পদে নির্বাচন অনিবার্য।

এদিকে ৯ হাজারেরও বেশি প্রতিনিধি ভোট দিয়ে সভাপতি নির্বাচন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রী। ইতিমধ্যেই ভোটার তালিকা প্রতিটি রাজ্যের পাশাপাশি প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি। ভোটাভুটি হলেও এখনও পর্যন্ত কংগ্রেসের আভ্যন্তরীণ হিসেব বলছে খাড়গের জয় কার্যত নিশ্চিত। রাজ্যসভার প্রবীণ এই সাংসদের পিছনে গান্ধী পরিবারের হাত রয়েছে। এবং কংগ্রেসে এখনও শেষকথা গান্ধী পরিবার।

অন্যদিকে, সভাপতি পদে দুই প্রার্থী রাজ্যে রাজ্যে ঘুরে প্রচার চালাচ্ছেন। আজ, সোমবার কলকাতায় আসছেন মল্লিকার্জুন খাড়গে। বুধবার শশী থারুরের আসার কথা।

আরও পড়ুন:ইস্যু নন্দীগ্রাম: মমতাদির দয়ায় “শান্তিকুঞ্জ” রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে, শুভেন্দুকে ধুয়ে দিলেন কুণাল

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...