সম্প্রীতি নষ্টের অভিযোগ: অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

হিংসার উস্কানির পরে এবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ। এই অভিযোগে এবার আরও একটি অভিযোগ দায়ের হল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে। ভবানীপুর থানায় (Bhawanipore police station) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ধরেই অভিযোগ দায়ের হয়।
Sponsored

অর্ণবকান্তি দাস নামে ভবানীপুরের এক বাসিন্দা বুধবার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তৃণমূল সম্পাদকের ২ মে-তে করা একটি পোস্টকে ঘিরে তাঁর অভিযোগ। সেই পোস্টে গুজরাটি সম্প্রদায়ের (Gujrati community) মানুষের অবমাননার অভিযোগ তোলা হয়েছে। একদিকে গুজরাটি সম্প্রদায়ের মানুষদের ‘গ্যাং’ বলে উল্লেখ করে তিনি তাঁদের অপমান করেছেন বলে দাবি করা হয়েছে অভিযোগে।
সেই সঙ্গে তিনি যেভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননাকর শব্দ উল্লেখ করেছেন, তাতে সেই সম্প্রদায়ের মানুষের উপর অন্য সম্প্রদায়ের হিংসাত্মক আচরণকে প্রশ্রয় দেওয়া হয়েছে। যে গুজরাটি সম্প্রদায়ের (Gujrati community) মানুষ বাংলায় প্রজন্মের পর প্রজন্ম বাস করে বাংলার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে, তাঁদের প্রতি এই ধরনের বক্তব্য পেশকে উস্কানিমূলক বলেও দাবি করা হয়েছে। অভিযোগকে এফআইআর হিসাবে গ্রহণ করেছে ভবানীপুর থানা।
আরও পড়ুন : অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী
এর আগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় (Cyber Crime police station) অভিষেকের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয়েছিল। সেখানে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্য পেশের ও হিংসায় প্ররোচনার অভিযোগ করা হয়েছিল। তবে এবার সরাসরি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ করা হল।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
