Tuesday, February 24, 2026

গরু পাচার মামলায় ধৃত সায়গলকে হেফাজতে নিতে দিল্লির আদালতের দ্বারস্থ ইডি, সোমবার শুনানি

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী (Security Personnel) সায়গল হোসেনকে (Saigal Hossain) নিজেদের হেফাজতে (Coustody) নিতে শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের (Delhi Rouse Avenue Court) দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আগামী সোমবার অর্থাৎ ১৭ অক্টোবর এই মামলার শুনানির দিন ধার্য করেছে দিল্লির ওই আদালত। এর আগে গরু পাচার মামলায় (Cow Smuggling Case) সায়গলকে নিয়ে ইডির আবেদন খারিজ করে দেয় আসানসোলের অবসরকালীন আদালত (Asansol Vacation Court) ও পরে কলকাতা হাইকোর্টেও (Kolkata High Court) ধাক্কা খান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এরপরই কোনও উপায় না পেয়ে অনুব্রতর দেহরক্ষীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ (Interrogation) করতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয় ইডি। বর্তমানে আসানসোলের সংশোধনাগারেই (Asansol Jail) রয়েছেন সায়গল।

প্রসঙ্গত, গরুপাচার মামলার তদন্তে নেমে কিছুদিন আগেই আসানসোলে সংশোধনাগারে গিয়ে সায়গলকে দীর্ঘক্ষণ জেরা করেন ইডির আধিকারিকরা। কিন্তু ইডি অভিযোগ জানায়, সায়গল তদন্তে সহযোগিতা করছে না। সেই কারণে, জেলবন্দী সায়গলকে গ্রেফতার করে ইডি এবং নিজেদের হেফাজতে নিতে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের অনুমান, গরু পাচার কাণ্ডে সায়গলকে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। কিন্তু আসানসোল সংশোধনাগারে জেরা করার সময় অনুব্রতর দেহরক্ষী তদন্তে সহযোগিতা করছিল না বলেই অভিযোগ এবং সেই কারণেই ইডি তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায়। কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দেয় সঠিক প্রোডাকশন ওয়ারেন্ট (Production Warrant) না থাকলে অনুব্রতর দেহরক্ষীকে দিল্লিতে নিয়ে যেতে পারে না ইডি। এবিষয়ে দিল্লিতে পিএমপিএল আদালতই (Delhi PMPL Court) এই ওয়ারেন্ট দিতে পারে বলে জানায় হাইকোর্ট।

spot_img

Related articles

ভুয়ো মেল, আতঙ্কের কারণ নেই: আদালত ওড়ানো হুমকি নিয়ে আশ্বাস নন্দিনী-পীযূষ-সুপ্রতিমের

কলকাতার দুটি আদালত-সহ রাজ্যের একাধিক জেলার আদালতে (Court) বোমাতঙ্ক! মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় ই-মেল মারফৎ হুমকি বার্তা...

ফের দক্ষিণ কলকাতার বহুতলে আগুন-আতঙ্ক

দক্ষিণ কলকাতার (South Kolkata) একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুরে সাদার্ন অ্যাভিনিউ (Southern Avenue) এলাকার...

আন্দামানে দুর্ঘটনা, সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং ৭ সওয়ারি-সহ পবনহংসের!

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই এবার আন্দামানে (Anadaman) ক্র্যাশ ল্যান্ডিং করল হেলিকপ্টার পবনহংস (Helicopter crash landing)।...

বিশ্বকাপ শেষেই তীব্র বিতর্ক ইতালীয় ক্রিকেটে, যৌন নির্যাতনে অভিযুক্ত কর্তা

টি২০ বিশ্বকাপের পরই বিতর্কে ইতালির ক্রিকেট দল। প্রথমবার বিশ্বকাপে (World Cup)খেলে নজর কেড়েছিল ইতালীয় ক্রিকেট দল (Italian cricket...