Friday, April 3, 2026

মধ্যযুগীয় বর্বরতা! পাথর ছুঁড়ে মারার নিদান তালিবানের, ভয়ে আত্মহ*ত্যা আফগান তরুণীর

Date:

Share post:

 

মধ্যযুগীয় শাস্তির আঁচ আফগানিস্তানে (Afghanistan)। বিবাহিত পুরুষের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ। আর তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো ঠাওর করতে পারেননি তরুণী। আর সেকারণেই চরম শাস্তির আগে আত্মহ*ত্যার পথ বেছে নিলেন এক আফগান তরুণী (Afghan Women)। সম্প্রতি বিবাহিত পুরুষের সঙ্গে বাড়ি থেকে পালানোর অভিযোগে ওই তরুণীকে পাথর ছুঁড়ে মেরে ফেলার নিদান দেয় এক তালিবান বিচারক। শুক্রবারই সেই শাস্তি পাওয়ার দিন ছিল। কিন্তু তার আগেই নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন তরুণী।

এছাড়া যে বিবাহিত পুরুষের সঙ্গে তরুণীর সম্পর্ক ছিল, ইতিমধ্যেই তাঁকে মৃ*ত্যুদণ্ডের সাজা শুনিয়েছে তালিবান প্রশাসন (Taliban Admistration)। গত বৃহস্পতিবারই সেই সাজা কার্যকর হয়। আর এমন ভয়ঙ্কর সাজার বিষয়টি প্রকাশ্যে আসতেই শিউরে উঠছে বিশ্ববাসী। ঘটনায় সেদেশের মহিলাদের বর্তমান অবস্থা (Present Condition) নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠছে। এদিকে মধ্যযুগীয় ভয়ঙ্কর শাস্তি নিয়ে প্রশ্ন ওঠায় তালিবান পুলিশ (Taliban Police) প্রধান সাফ জানিয়েছেন, মহিলা জেলের (Woman Jail) সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকার কারণেই আফগান মেয়েদের পাথর ছুঁড়ে বা বেতের আঘাতের শাস্তি দেওয়া হচ্ছে। আর সেইকারণেই আফগানিস্তানের মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র পালানোর প্রবণতা বাড়ছে। ঠিক যেমনটা করেছিলেন বাধ্য হয়ে আত্মহননের পথ বেছে নেওয়া তরুণী।

তবে মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যাওয়ার মতো সিদ্ধান্তের পিছনে দায়ী একমাত্র তালিব প্রশাসন, এমনটাই মত বিশেষজ্ঞদের। সেদেশের মেয়েদের উপর একের পর এক কঠোর সামাজিক নিষেধাজ্ঞা (Social Taboos) আরোপ করা হচ্ছে। পাশাপাশি কেঁড়ে নেওয়া হচ্ছে তাঁদের লেখাপড়ার অধিকারও (Right to Education)। বেশকিছু প্রদেশে মেয়েদের বয়স ৬ বছরের বেশি হলে তাদের স্কুলে যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। এছাড়া নিজেদের কর্মক্ষেত্রেও (Workplace) বঞ্চিত হচ্ছেন মহিলারা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...