Tuesday, June 23, 2026

ডেঙ্গি রোধে বৈঠক বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর

Date:

Share post:

ডেঙ্গি প্রতিরোধে মঙ্গলবার বিশেষ আলোচনা সভা করলেন বিধানগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। সভায় উপস্থিত ছিলেন বিধাননগরের ২৯ নম্বর ওয়ার্ডের সকল স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী সহ পুরো বাস্তুকারগন, চিফ মেডিকেল অফিসার ও পৌর চিকিৎসকগণ। সভায় বক্তব্য রাখেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গ সরকারের পৌর বিষয়ক দফতরের স্পেশাল কমিশনার শ্রীমতি সুজাতা ঘোষ।

এদিনের সভা থেকে ডেঙ্গির সংক্রমণ প্রতিরোধে বিধাননগরের সমস্ত স্বাস্থ্য কর্মী ও সাফাই কর্মীদের জোটবদ্ধ ভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার জন্য আহ্বান জানান মেয়র। পাশাপাশি এলাকার প্রতিটি বাড়ি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন তিনি। মেয়র আরও বলেন, ডেঙ্গি প্রতিরোধের জন্য বিধাননগর পৌরনিগম, এলাকার প্রতিটি মানুষের পাশে থেকে সর্বতভাবে সহযোগিতা করবে।

আরও পড়ুন- পরে ডাকা হলে আবার আসব: সিজিও থেকে বেরিয়ে প্রতিক্রিয়া দেবরাজের

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...