Sunday, June 21, 2026

নতুন বোর্ড সভাপতি বিনিকে শুভেচ্ছা প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসলেন রজার বিনি। মঙ্গলবার বিসিসিআই-এ শেষ হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের যুগ। এবার থেকে বিনির নেতৃত্বেই চলবে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর মঙ্গলবার রজার বিনি দায়িত্বে আসতেই নতুন বোর্ড সভাপতিকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন,” আমি রজার বিনিকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা শেষের পর সৌরভ বলেন,” আমি রজার বিনিকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। আশা করছি, নতুন গ্রুপ ভারতীয় ক্রিকেটকে সাফল্যের একটা নয়া উচ্চতায় তুলে নিয়ে যেতে পারবে। সেরা হাতেই রয়েছে বোর্ডের দায়িত্ব। ভারতীয় ক্রিকেট বোর্ড যথেষ্ট শক্তিশালী। আশা করি, আগামিদিনে আরও সাফল্য অর্জন করবে।”

২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর কেটে গিয়েছে তিন বছর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভারতীয় ক্রিকেটের মসনদে বসার আরও সুযোগ পেয়ে ছিলেন মহারাজ। সেই মত আশা করা হচ্ছিল দ্বিতীয়বারের জন‍্য বোর্ড প্রেসিডেন্ট হবেন তিনিই। কিন্তু তারপরই বদলায় খেলার রং। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিয়ে নতুন বোর্ড প্রেসিডেন্ট করা হয় রজার বিনিকে। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন তিনি। নতুন করে তিনি যে প্রত্যাবর্তন করবেন, সেই ইঙ্গিত স্পষ্ট।

আরও পড়ুন:২০২৩ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় দল, জানিয়ে দিলেন বোর্ড সচিব

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...