Sunday, June 21, 2026

পড়ল শিলমোহর, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন রজার বিনি

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন রজার বিনি। ঘোষণা আগেই হয়েছিল, মঙ্গলবার পড়ল সরকারি শিলমোহর। বিসিসিআইয়ের এর প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হল ভারতের প্রাক্তন এই বিশ্বকাপারের নাম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর নতুন বোর্ড সভাপতি হিসাবে অনেক আগেই রজার বিনির নাম প্রস্তাব করা হয়। মঙ্গলবার ছিল বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেই সভার পর সরকারিভাবে বোর্ড সভাপতি হিসাবে ঘোষণা করা হল রজার বিনির নাম। বোর্ড সচিব থাকলেন জয় শাহ। বোর্ডের নতুন কোষাধ‍্যক্ষ হলেন আশিস শেলার।

 

কর্ণাটক ক্রিকেট অ‍্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট বিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। প্রথমে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তা খারিজ হয়ে যায়। ফলে সৌরভের জায়গায় বিনির বসা ছিল সময়ের অপেক্ষা। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে এবং তাঁর উত্তরসূরিকে কাজ বুঝিয়ে দিতে গতকালই মুম্বই রওনা দেন সৌরভ বোর্ডের প্রাক্তন সভাপতি।

রজার বিনি হলেন একমাত্র প্রার্থী যিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি পদে বসলেন। ৬৭ বছরের বিনি ২৭টি টেস্ট এবং ৭২টি এক দিনের ম্যাচ খেলেছেন। কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন তিনি। এবার গোটা দেশের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব তাঁর কাঁধে।

এদিকে এদিনের বৈঠকে বিসিসিআইয়ের প্রতিনিধি হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসির নির্বাচনে লড়বেন কিনা, সেটা নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল। বোর্ডের বৈঠকের এজেন্ডায় ৮ নম্বরে রাখা হয়েছিল আইসিসির নির্বাচনের ইস্যুটি। কিন্তু সূত্রের খবর, এদিনের বৈঠকে সেসব নিয়ে কোনও আলোচনাই হয়নি।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেটের নতুন অধিনায়ক প‍্যাট কামিন্স

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...