Friday, April 3, 2026

মাইক্রোফোনে সাউন্ড লিমিটার লাগানো বাধ্যতামূলক করল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

Date:

Share post:

উৎসবের মরশুমে শব্দদৈত্যের দৌরাত্ম্য রুখতে তৎপর প্রশাসন। খোলা জায়গায় অনুষ্ঠান বা জলসার আয়োজনে মাইক্রোফোনে সাউন্ড লিমিটার (Sound Limiter) লাগানো বাধ্যতামূলক করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (State Pollution Control Board)। এই মর্মে পর্ষদের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব রাজেশ কুমারের (Rajesh Kumar) জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে মাইক্রোফোনে সাউন্ড লিমিটার (sound limiter) ব্যবহার করার বিষয়ে সম্মতি দেওয়ার পরেই উদ্যোক্তাদের এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার অনুমতি দেওয়া হবে।

নির্দেশ মানা হচ্ছে কি না স্থানীয় পুলিশ প্রশাসন তার উপর নজরদারি চালাবে। নির্দেশ অমান্য করে সাউন্ড লিমিটার ছাড়া মাইক্রোফোন বা বক্স ব্যবহার করলে সংশ্লিষ্ট অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও পর্ষদের তরফে জানানো হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এই নির্দেশিকা সমস্ত জেলার জেলাশাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...