Saturday, April 4, 2026

কেন্দ্রের হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পেশ তামিলনাড়ু সরকারের

Date:

Share post:

কাজের ভাষা হিন্দি(Hindi) করার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে সংসদীয় কমিটি(Parliamentary Committee) সম্প্রতি সুপারিশ পেশ করেছে। এখানে পরিস্থিতির মাঝেই কেন্দ্রের(Central) বিরুদ্ধে হিন্দি আগ্রাসনের অভিযোগ তুলে বিধানসভায় প্রস্তাব পেশ করল তামিলনাড়ু সরকার। তবে শাসক দলের তরফে বিধানসভায় প্রস্তাব পেশের সময় সভাকক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা(BJP MLA)।

কেন্দ্রের হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সরব বাংলা সহ দক্ষিণের রাজ্যগুলি। হিন্দি কে গুরুত্ব দেওয়া সংক্রান্ত সংসদীয় কমিটির প্রস্তাবের বিরুদ্ধে এর আগে সরাসরি তো দেখেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এরপর মঙ্গলবার তামিলনাড়ু বিধানসভায় পেশ হল প্রস্তাব। যেখানে সংসদীয় কমিটির প্রস্তাবে কক্ষের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, কেন্দ্র যেন সংসদীয় কমিটির রিপোর্ট মেনে এই ধরনের কোনও পদক্ষেপ না করে। কেননা তা রাজ্যের ভাষাগুলির বিরোধী। পাশাপাশি যাঁরা সেই ভাষায় কথা বলেন তাঁদেরও পরিপন্থী।

উল্লেখ্য, সম্প্রতি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূলমুর কাছে সংসদীয় কমিটির রিপোর্ট জমা দিয়েছেন অমিত শাহ যে রিপোর্টে প্রস্তাব দেওয়া হয়েছে, রাষ্ট্রসংঘে ভারতের সরকারি ভাষা হোক হিন্দি। আবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় থেকে আইআইটি ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষাদানের ভাষাও হিন্দিই হোক। হিন্দিভাষী রাজ্যগুলিতে হাই কোর্টের কাজের ভাষাও করা হোক হিন্দিকে। এছাড়াও সরকারি চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক ইংরাজির জায়গায় এবার থেকে হিন্দি রাখতে হবে। কমিটির এখানে প্রস্তাবের পর প্রতিবাদে সরব হয়েছে দক্ষিণে রাজ্যগুলি।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...