Tuesday, June 23, 2026

বিকট শব্দে ভয়ঙ্কর বিস্ফোরণ বাজি গোডাউনে, মৃত অন্তত ৪

Date:

Share post:

দীপাবলির আগে বাজি গোডাউনে মর্মান্তিক দুর্ঘটনা। আজ, বৃহস্পতিবার সকালে বিকট শব্দ ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণে ভেঙে পড়ল একটি বাজি গোডাউন। ঘটনা মধ্যপ্রদেশের মোরেনা জেলার বানমোর নগরের। এই বিস্ফোরণে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। জখম আরও বেশ কয়েকজন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে একাধিক শিশু ও মহিলা।

খবর পেয়েই ধ্বংসস্তূপ সরাতে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। বিস্ফোরণের ফলে পাশের কিছু দোকানেও আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১০টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

মোরেনার জেলাশাসক জানিয়েছেন, বাজির বারুদ থেকেই বিস্ফোরণ নাকি কোনও গ্যাস সিলিন্ডার ফেটে এই কাণ্ড হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ৭ জনের শরীর পুড়ে গিয়েছে। এদের সবার সবার অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...