Tuesday, June 23, 2026

নাশকতার ছক? বারাকপুরে STF-এর অভিযান, উদ্ধার ১০০ কেজি বিস্ফোরক তৈরির মশলা

Date:

Share post:

বাংলায় কি নাশকতার ছক কষছে আততায়ীরা? বুধবার বারাকপুরের(Barrackpore) কেউটিয়া এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হল বিস্ফোরক(Explosive) তৈরীর ১০০ কেজি মশলা। কলকাতা পুলিশের এসটিএফ-এর(STF) এই অভিযানে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। কোথা থেকে এই বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা তাদের কাছে এলো এবং কোথায় তা পাচারের ছক কষা হচ্ছিল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজ্য এসটিএফ সূত্রের খবর, ওই এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি পটাশিয়াম নাইট্রেট ও ৫০ কেজি আর্সেনিক সালফেট উদ্ধার হয়েছে। যা বিস্ফোরক তৈরির জন্য ব্যবহার করা হয়। হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যে তিনজন গ্রেফতার হয়েছে তারা হলেন, কাকিনাড়ার বাসিন্দা নরেশ চৌধুরী, ভাটপাড়ার বাসিন্দা উমেশকুমার রায় এবং জগদ্দলের বাসিন্দা শংকর পাল। কোথা থেকে এল এত মশলা, কোন উদ্দেশে এত বিস্ফোরক তৈরি করা হচ্ছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চলছে।  এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তাও জানার চেষ্টা চলছে।

সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক জায়গায় থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা। বারাকপুর সংলগ্ন এলাকা ভাটপাড়া থেকে অশান্তি ও বিস্ফোরণের খবর মেলে। এই পরিস্থিতির মাঝে কেউটিয়া অঞ্চল থেকে এভাবে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা উদ্ধারের ঘটনা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...