Friday, April 3, 2026

হলদিয়ার টেন্ডার দুর্নীতি মামলায় গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ কাউন্সিলর

Date:

Share post:

ফের অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। টেন্ডারে দুর্নীতি (Tender Corruption) মামলায় গ্রেফতার হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন-কাউন্সিল (Former Chairman in Council) সত্যব্রত দাস (Satyabrata Das) ওরফে স্বপন। বুধবার সকালে ভবানীপুর থানায় (Bhawanipore Police Station) তলব (Summon) করা হয় শুভেন্দু ঘনিষ্ঠ নেতাকে। এরপর সিটের (SIT) তদন্তকারীরা তাঁকে ম্যারাথন জেরা করে। অবশেষে রাত ১১টা নাগাদ সত্যব্রত দাসকে গ্রেফতার (Arrest) করা হয়।

সত্যব্রত দাস পেশায় ঠিকাদার। ২০১৭ সালে হলদিয়া পুরসভার (Haldia Municipality) ১নম্বর ওয়ার্ড থেকে জিতে কাউন্সিলর (Councilor) হয়েছিলেন। ২০২১ সালে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আরেক শুভেন্দু ঘনিষ্ঠ নেতা শ্যামল আদকের সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। শ‍্যামল আদকের বিরুদ্ধেও আর্থিক
তছরূপের (Money Laundering) অভিযোগ আছে।

প্রসঙ্গত, পুজোর আগে গত ২৯ সেপ্টেম্বর হলদিয়ার এক নির্মাণ সংস্থার মালিক অরুণাংশু মুখোপাধ‍্যায় সত্যব্রত দাসের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে ভবানীপুর থানায় এফআইআর (FIR) করেন। অভিযোগ, তাঁর সংস্থার নাম ও সই জাল করে শ‍্যামল আদক নিজের কোম্পানির নামে ৮৬ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ক্রেডেনসিয়াল (Credential) তৈরি করেছেন।

ইতিমধ্যে পুরসভার টেন্ডার (Tender) সংক্রান্ত দেড় হাজার ফাইল পুলিশ বাজেয়াপ্ত (Seized) করেছে। সেই ঘটনায় ২ অক্টোবর হলদিয়া আদালত গ্রেফতার পরোয়ানা জারি করে। কিন্তু পরিস্থিতি বুঝেই তার আগে গা ঢাকা দেন শ‍্যামল। পুলিশের খাতায় আপাতত ফেরার তিনি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...