Friday, April 3, 2026

Chinsura: ২০০ বছরের প্রাচীন ষন্ডেশ্বরতলার সোম পরিবারের করুণাময়ী কালী আরাধনা

Date:

Share post:

অন্ধকার পেরিয়ে আলোর উৎসবে (Festival of Light) শামিল হতে চলেছে গোটা বঙ্গ (West Bengal)। বারোয়ারি থেকে বনেদি বাড়ি কালী পুজোতেও (Kali Puja) শেষ মুহূর্তের ব্যস্ততা আর প্রস্তুতি সর্বত্র চোখে পড়ার মতো। প্রায় ২০০ বছরের পুরনো হুগলি (Hooghly) জেলার চুঁচুড়ার ষন্ডেশ্বরতলার সোম পরিবারের (Som Family) কালি আরাধনা। করোনা আবহে সেভাবে পুজো না হলেও, এই বছর পরিবারের সদস্যরা ব্যস্ত মাতৃ আরাধনার জোগাড়ে।

স্থানীয় সূত্রে জানা যায় সোম পরিবারের বংশধর মহেশচন্দ্র সোম (Mahesh Chandra Som) শ্যামবাবুর ঘাটে করুণাময়ী কালীমূর্তির প্রতিষ্ঠা করেন। জনশ্রুতি অনুসারে মহেশচন্দ্রের বাড়ীতে রাজমিস্ত্রি কাজ করার সময় মাটির তলার বন্ধ দরজা খুলে এক কঙ্কালসার সন্ন্যাসীকে দেখতে পান। তার সামনেই ছিল একটি শ্বেতপাথর আর একটি কষ্টিপাথর। এই কষ্টিপাথর থেকে মূর্তি নির্মাণ করা হয়েছিল। দাঁইহাট থেকে দেবী মূর্তি গড়ার জন্য এসেছিলেন রূপকার। আনুমানিক ১২১৫ বঙ্গাব্দ নাগাদ মূর্তি তৈরির কাজ শেষ হয়। সেই সময় মহেশচন্দ্র নিজের ওজনের সমান রুপো দিয়ে শ্বেতপাথর সংগ্রহ করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। তৎকালীন সময়ে শ্যামবাবুর ঘাটের গঙ্গার ধার ছিল বন জঙ্গলে ঘেরা। আর মায়ের প্রতিষ্ঠান সেখানেই। দেখতে দেখতে কেটে গেছে প্রায় ২১৫ বছর, সেবাইত সহ মন্দির পরিচালন সমিতির কর্তারা প্রত্যেক বছর দীপাবলিতে (Diwali) এই পুজো আরাধনার বিশেষ ব্যবস্থা করেন। এ বছরেও নব উদ্যমে চলছে প্রস্তুতি।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...