Wednesday, June 24, 2026

Trekking Accident: ফের পর্বতারোহণে গিয়ে মৃ*ত্যু বাঙালি পর্যটকের

Date:

Share post:

ভ্রমণ প্রেম ছিল তাঁর শিরায়-উপ শিরায়। পেশায় ছিলেন ট্রাভেল এজেন্ট (Travel agent)। উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাসে (Ghiya Vinayak Pass Trek) গিয়েছিলেন ট্রেকিং(Trekking) করতে। বাড়ি থেকে রওনা দিয়েছিলেন চলতি মাসের ১১ তারিখ। কিন্তু আর ফেরা হল না। পাহাড়কে ভালোবেসে, পাহাড়ের বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তর ২৪ পরগনার (North 24 parganas) নিমতা থানা এলাকার আলিপুরের বাসিন্দা নির্মল বিশ্বাস (Nirmal Biswas)। বয়স হয়েছিল ৪৩ বছর, আরও অনেক অভিযানে যেতে চেয়েছিলেন। কিন্তু বিনায়ক পাসে (Ghiya Vinayak Pass Trek) গিয়ে থামতে হল তাঁকে।

শুক্রবার রাতে নিমতার আলিপুরে নির্মল বিশ্বাসের পরিবার যেন এই খবর মেনে নিতে পারেন নি। পাহাড়ের প্রতি বিশেষ টান ছিল তাঁর। যখনই সময়-সুযোগ পেতেন, চলে যেতেন পাহাড়ে। এর আগেও একাধিকবার বিভিন্ন ট্রেক করেছেন তিনি। একের পর এক সামিট জয় করে ফিরে এসেছেন বাড়িতে। লক্ষ্মী পুজোর পরেই ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মোবাইল নেটওয়ার্কের সমস্যা থাকায় পরিবারের লোক ঠিকমতো যোগাযোগ করে উঠতে পারছিলেন না। অবশেষে এল সেই অপ্রত্যাশিত দুঃসংবাদ।যে অভিযাত্রী দলটির সঙ্গে তিনি গিয়েছিলেন, সেই জলের তরফেই ফোন করে নির্মল বাবুর বাড়ির লোকেদের জানানো হয় যে ১৯ অক্টোবর রাতে পাহাড়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নির্মল বিশ্বাস। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশায় পরিবার। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত তথ্য জানা যাবে বলে মনে করছেন তাঁর প্রিয়জনেরা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...