Sunday, June 28, 2026

আজ ভারত-পাক মহারণ, কী বলছে মেলবোর্নের আবহাওয়া?

Date:

Share post:

আজ মহারণ। রবিবার টি-২০ বিশ্বকাপে ব্লকবাস্টার লড়াইয়ে ভারতের মুখোমুখি পাকিস্তান। এই বছর তৃতীয় বারের মতো পুরুষ ক্রিকেটে মুখোমুখি হবে উভয় দলই। গত এশিয়া কাপে দু’বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই টুর্নামেন্টে ভারত গ্রুপ পর্বের ম‍্যাচে বাবর আজমদের বিরুদ্ধে জিতলেও সুপার ফোর পর্বে আবার পাকিস্তান হারিয়ে দেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে। রবিবার ফের একবার ভারত-পাক মহারণ। তবে টি-২০ বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচের লড়াইয়ের আগে ক্রিকেট ভক্তদের চিন্তায় রেখেছে মেলবোর্নের আবহাওয়া। শনিবার অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছিল, রবিবার বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ।

জানা যাচ্ছে, রবিবার দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭০ শতাংশই। বাতাসের গতি থাকবে ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার। আশঙ্কা রয়েছে বৃষ্টির ভারত-পাকিস্তানের ২২ গজের লড়াইয়ে জল ঢেলে দেওয়ার। তবে বৃষ্টি হলেও ম‍্যাচ আয়োজনের কোন ত্রুটি রাখতে চায় না আয়োজকেরা। রয়েছে সব রকম প্রস্তুতি। মাঠ কর্মীরা উইকেট সুরক্ষিত রাখার সব ব্যবস্থা করেছেন। সূত্রের খবর, মাঠ শুকনো করার সব ব্যবস্থা মজুত রাখা হয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সেরকম বৃষ্টি হলে, দরকারে ওভার সংখ্যা কমিয়েই ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...