Wednesday, June 24, 2026

যোগীরাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪৫

Date:

Share post:

মধ্যরাতে উত্তরপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের। জখম ৪৫। হাসপাতালে মৃত্যুর সঙ্গে ক্রমাগত পাঞ্জা লড়ছেন তাঁরা। শনিবার রাত আড়াইটেয় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে আগ্রা-উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়েতে। স্থানীয়রাই জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে উত্তরবঙ্গের আইজি,গুরুতর আহত দেবেন্দ্রপ্রকাশ সিং, ভর্তি হাসপাতালে

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্থ বাসটি উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে রাজস্থানের আজমেঢ় যাচ্ছিল। রাত আড়াইটে নাগাদ এক্সপ্রেসওয়েতে বাসের সামনে থাকা একটি ডাম্পারের চাকা ফেটে যায়।আর তাতেই বিপত্তি ঘটে। পেছন থেকে দ্রুত গতিতে আসা বাসটি ডাম্পারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন যাত্রী। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁরা।
এদিকে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান জনপ্রতিনিখি ও সরকারি আধিকারিকরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...