Wednesday, June 24, 2026

দুর্ঘটনার কবলে উত্তরবঙ্গের আইজি,গুরুতর আহত দেবেন্দ্রপ্রকাশ সিং, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

দুর্ঘটনার কবলে আইজি (উত্তরবঙ্গ) দেবেন্দ্রপ্রকাশ সিংয়ের গাড়ি। মাল ব্লকের ডামডিম এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। উল্টে যায় আইজি-র এসইউভিটি। ঘটনায় গুরুতর জখম হন দেবেন্দ্রপ্রকাশ এবং সিং এসপি (ট্র্যাফিক) আবদেশ পাঠক। তাঁদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:আচমকা গাড়িতে ধাক্কা লরির, অল্পের জন্য রক্ষা পেলেন রাজ্যের পরিবহনমন্ত্রী

পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলেন আইজি (উত্তরবঙ্গ)। মালবাজারের ডামডিমে একটি পেট্রল পাম্পের কাছে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে পুলিশের গাড়িটির। এরপরই উল্টে যায় গাড়িটি। শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে দেবেন্দ্রপ্রকাশ সিংহ এবং আবদেশ পাঠকের। জানা গিয়েছে, ওই গাড়িতে আইজি-সহ চার জন ছিলেন। গুরুতর আহত হয়েছেন গাড়িচালক। এক নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন৷ তাঁদের উদ্ধার করে মালবাজারের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়িতে পাঠানো হয়েছে৷

আইজি উত্তরবঙ্গ দেবেন্দ্রপ্রকাশ সিংয়ের হাতে, পায়ে ও মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। শিলিগুড়ির বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, আইজি উত্তরবঙ্গকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...