Wednesday, June 24, 2026

ফিরছে পুরনো আতঙ্ক! উৎসবের মরশুমেই করোনার নয়া ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা

Date:

Share post:

করোনা মহামারীর  আতঙ্ক কাটিয়ে একটু স্বস্তির নিশ্বাস ফেলতে শুরু করেছে বিশ্ববাসী।কিন্তু ফের নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়াচ্ছে। এটি ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট। সোমবার পুনেতে ওমিক্রণ-এর বি.কিউ.১ সাবভ্যারিয়েন্টের প্রথম কেস ধরা পড়ে৷এটি ওমিক্রনের বিএ.৫ এর গ্রুপের বলেই প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

আরও পড়ুন:পুজোর আগেই জোড়া শত্রু রাজ্যে, ডেঙ্গি- করোনার বাড়বাড়ন্তে চিন্তায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ইতিমধ্যেই ওমিক্রনের বিএ.৫ সাবভেরিয়েন্ট বিকিউ.১এবং বিকিউ.১.১ কে বিপজ্জনক হিসাবে চিহ্নিত করা হয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে। উল্লেখ্য গুজরাত বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার ভারতে বিএফ.৭ সাব-ভেরিয়েন্টের প্রথম কেস শনাক্ত করে।স্বভাবতই নতুন এই ভেরিয়েন্টের সন্ধান মেলার পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কারণ  বিএফ.৭ এবং বিএ.৫.১.৭ ভ্যারিয়েন্টগুলিকেই চিনে কোভিড-১৯ এর বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানিয়েছেন,  মার্কিন যুক্তরাষ্ট্রে ৬০ শতাংশ কোভিডের ক্ষেত্রে তীব্র বৃদ্ধি দেখা গিয়েছে । প্রধানত বিকিউ.১, যা বিএ.৫ এর  প্রজাতির কারণেই করোনা আতঙ্ক ফের বেড়েছে। পুনেতে  বিকিউ.১ শনাক্ত হওয়ার কিছুদিন আগেই ভারতে এক আক্রান্তের শরীরে ওমিক্রনের অন্য একটি সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ শনাক্ত করা হয়েছিল।এই ভ্যারিয়েন্ট চিনের মঙ্গোলিয়া অঞ্চলে মূলত দেখতে পাওয়া গিয়েছে। গবেষকরা জানিয়েছে, বিকিউ.১ এবং বিএফ.৭ আগের থেকে অনেক বেশি শক্তিশালী।বেশিরভাগ ভ্যাকসিন এই দুটি সাব ভ্যারিয়েন্টর ক্ষেত্রে কাজ করছে না।বিএ.৫ এরই মিউটেশন হয়ে এই দুটি সাব ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে। তবে আশার কথা, ভারতে মোট আক্রান্তের ৫ শতাংশের কম লোক ওমিক্রনের এই দুটি সাব ভ্যারিয়েন্ট এ আক্রান্ত  হচ্ছে।

এদিন হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, করোনাভাইরাসের শেষতম যে প্রজাতির সংক্রমণ ছড়িয়েছিল, সেই ওমিক্রনেরই নতুন এক ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। তাকে নিয়েই অশনি সঙ্কেত দেখছে হু। তবে এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ কতটা তীব্র হবে, মৃত্যুর হারই বা কেমন হতে পারে, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...