Wednesday, June 17, 2026

Plasma Scam: প্লাজমার প্যাকেটে মুসাম্বির রস! যোগী রাজ্যে রোগী মৃ*ত্যু ঘিরে তোলপাড়

Date:

Share post:

যোগী (Yogi Government) রাজ্যে মারাত্মক কাণ্ড। ডেঙ্গি রোগীকে প্লাজমা (Plasma) দেওয়ার বদলে দেওয়া হল মুসাম্বি ফলের রস। ঘটনার কথা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়া (Social media) উত্তাল হয়। রোগীর পরিবারের অভিযোগ, প্লাজমার বদলে মুসাম্বির রস দেওয়ার কারণেই ডেঙ্গি (Dengue) আক্রান্ত ব্যক্তির মৃ*ত্যু হয়েছে উত্তর প্রদেশের (Uttarpradesh) প্রয়াগরাজে। বিষয়টি জানাজানি হতেই তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ফের প্রকাশ্যে আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারের অপদার্থতার ছবি।

যত দিন যাচ্ছে লাফিয়ে বাড়ছে ডেঙ্গির (Dengue) দাপট। উত্তরপ্রদেশের অবস্থা তথৈবচ।জমা জলে মশার যত বংশবৃদ্ধি হচ্ছে, লাফিয়ে লাফিয়ে ততই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গি আক্রান্ত ব্যক্তিকে ভুয়ো প্লাজমা দেওয়ার অভিযোগ যোগী রাজ্যে। উত্তর প্রদেশের প্রয়াগরাজের ঝালওয়া অঞ্চলের একটি হাসপাতালে গত ১৭ অক্টোবর থেকে ভর্তি ছিলেন ডেঙ্গি আক্রান্ত এক ব্যক্তি। গত ১৯ অক্টোবর হঠাৎ তাঁর মৃ*ত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, প্লাজমার পাউচের ভিতরে ভরা রয়েছে মুসাম্বির রস। সেই রসই রোগীর হাত দিয়ে প্রবেশ করানো হয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, এবার সরাসরি প্লাজমা নিয়েই জালিয়াতি চক্রের অভিযোগ উঠল। ফের যোগী রাজ্যের সরকারের অপদার্থতার ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনা আর নিন্দার ঝড় সর্বত্র। মানুষের জীবনের কোনও মূল্য নেই বিজেপি শাসিত রাজ্যে তা ফের প্রমাণিত। ঘটনায় যোগী রাজ্যের স্বাস্থ্য দফতরের দায়িত্বজ্ঞানহীনতার যে পরিচয় মিলল তাতে ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করছেন সকলেই। এই অভিযোগ পাওয়ার পরই উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক গোটা ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। গ্লোবাল হসপিটাল (Global Hospital and Trauma Centre) অ্যান্ড ট্রমা সেন্টার নামক ওই হাসপাতালটি বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি হাসপাতালে যে সমস্ত রোগীরা ভর্তি ছিলেন, তাদের ইতিমধ্যেই অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...